বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভা ভোটের পর পাল্টেছে পশ্চিমবঙ্গের রাজনীতির সমীকরণ। বর্তমানে সময়ে বিরোধী ভূমিকায় রয়েছে ‘একাধিক তৃণমূল’। রাস্তায় নেমেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসাথে সক্রিয় রয়েছেন কুণাল ঘোষ (Kunal Ghosh) থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মত নেতারাও। সম্প্রতিকালে দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে (Netaji Subhash Chandra Bose) অসম্মান করার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে মমতাপন্থী তৃণমূল।
নেতাজি মূর্তিকে সন্মান জানাতে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে কুণাল ঘোষ
মঙ্গলবার সকালে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে নেতাজি মূর্তিতে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন ও সন্মান জানাতে হাজির হয়েছিলেন কুণাল ঘোষ সহ তৃণমূলের একাধিক নেতা ও বিশিষ্ট জনেরা। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন কুনাল ঘোষ। আনলেন বিজেপির বিরুদ্ধে অভিযোগও। কি বললেন তিনি? রইল বিস্তারিত।
শুরুতেই কুণাল ঘোষ জানান, ‘আমরা চাই না এখানে অন্য কোনো রাজনীতির বিষয়, আমরা এখানে নেতাজিকে শ্রদ্ধা জানাতে এসেছি শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে। কিছুক্ষণের মধ্যে খুব সংক্ষেপে শ্রদ্ধা জ্ঞাপন করব। এরপর তিনি আরও জানান, কিছুক্ষণের মধ্যেই সাংসদ দোলা সেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও এখানে সমস্ত নেতৃত্ব উত্তর কলকাতা সহ বিভিন্ন এলাকার রাজ্য সংগঠনের প্রধান রয়েছেন ও শীর্য নেতৃত্ব আছেন তারা আসবেন’।
নেতাজির অপমান মানছি না, মানব না।
নেতাজি সুভাষ চন্দ্র বসুকে বিজেপি সাংসদের লাগাতার অপমান ও তাতে বিজেপির নীরব প্রশ্রয়ের প্রতিবাদে উত্তর কলকাতার শ্যামবাজারে নেতাজি মূর্তির পাদদেশে তৃণমূল কংগ্রেসের কর্মসূচিতে জননেত্রী @MamataOfficial মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রদ্ধা জানানো হয়… pic.twitter.com/NMj9ODzDjR— Kunal Ghosh (@KunalGhoshAgain) August 11, 2026
আরও পড়ুনঃ জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত পার্পল লাইন, শেষ প্রথম পর্যায়ের কাজ, কবে শুরু পরিষেবা?
বাংলার বুকে নেতাজির অপমানের প্রতিবাদ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের
এরপর জমায়েত করা নিয়ে পুলিশের তরফ থেকে কোনো অসহযোগিতার অভিযোগ রয়েছে কিনা জানতে চাওয়া হয়। যার উত্তরে কুণালবাবু জানান, ‘এক্ষুনি এই নিয়ে কোনো মন্তব্য করব না। তার কারণ হচ্ছে দেখুন রোজ এই বিবৃতি হচ্ছে নেতাজির বিরুদ্ধে, তাঁকে অসম্মান করে। এটা তো আর গ্রহ নক্ষত্র তিথি ধরে হয় না, আমরা আজ নেতাজিকে শ্রদ্ধা ও সন্মান জানাতে এসেছি। এর সাথে একটা নির্দিষ্ট পলিটিক্যাল পোগ্রামের কোনো সম্পর্ক নেই’।
এখানেই শেষ নয়! তিনি আরও জানান, ‘তৃণমূল কংগ্রেস নেতাজিকে অপমানের বিরুদ্ধে। যাঁরা অপমান করেছে, সেই দল ক্ষমা চাক। যিনি অপমান করছেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা হোক। নেতাজি সুভাষ চন্দ্র বসুকে যেভাবে অপমান করা হচ্ছে গত কয়েকদিন ধরে। মূলত বিজেপির এক নেতা অপমান করে চলেছেন সাংসদ এবং তাদের সাঙ্গপাঙ্গরা। বিজেপি কোনো ব্যবস্থা নিচ্ছে না, নিন্দা করছে না সেন্সার করছে না। বাংলার বুকে সুভাষচন্দ্র বসু নেতাজিকে এই ভাবে অপমান করা হচ্ছে তাঁর প্রতিবাদে আজ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নেতাজি মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য জবাব’।
পরবর্তীতে তিনি আবারও জানান, ‘বাংলার বুকে ভারতের বুকে, সারা পৃথিবীর বুকে যিনি শ্রদ্ধেয় তাঁকে বিজেপি অপমান করছে। এদিকে বিজেপি নেতৃত্ব একটা নিন্দা করে একটা বিবৃতি দিচ্ছেন না। তাঁর মানে তাঁরা এটাকে প্ররোচনা দিচ্ছেন, হতে দিচ্ছেন, প্রশ্রয় দিচ্ছেন’।













