ক্রিকেট কেরিয়ার শেষের মুখে! এবার বিনোদনের জগতে আত্মপ্রকাশ করতে চলেছেন রোহিত শর্মা?

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এবার ক্রিকেটের পাশাপাশি বিনোদন জগতে পা রাখতে চলেছেন ভারতীয় দলের (Indian Cricket Team) প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)? ভারতের প্রাক্তন অধিনায়কের ভবিষ্যতের এই সম্ভবনা নিয়ে নতুন করে জল্পনা-কল্পনা উসকে দিয়েছে সূত্র মারফত পাওয়া এই খবর। একটি দীর্ঘমেয়াদী রিয়েলিটি শো-তে তাঁর অংশগ্রহণের খবর আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে তার যুক্ত থাকা বা অবসর নেওয়ার বিষয়টিকে নিয়ে নতুন করে জল্পনা উস্কে দিয়েছে।

জানা যাচ্ছে যে ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার, আসন্ন সেপ্টেম্বর মাসে সোনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন ও সোনি-লিভ (Sony LIV)-এ তার নিজের জন্য তৈরি একটি রিয়ালিটি শো-এর মাধ্যমে টেলিভিশনের পর্দায় অভিষেক করতে চলেছেন। এই নির্দিষ্ট অনুষ্ঠানটি তার জন্যই বিশেষ করে তৈরি করা হতে পারে বলে শোনা যাচ্ছে। তবে টেলিভিশন প্রোগ্রামটির ক্ষেত্রে তার সঙ্গে হওয়া চুক্তির মেয়াদ নিয়ে যে তথ্য সামনে এসেছে, সেটাই এখন আলোচনার মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

মুম্বাইয়ের একটি স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই শো-টি মূলত ছয় মাসের একটি নির্দিষ্ট বৃত্তে আযোজিত হবে। তবে এই নির্দিষ্ট সময়ে আগামী বছরে দক্ষিণ আফ্রিকায় আয়োজিত হতে চলা ২০২৭ সালের বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ভারতের যে ঠাসা ওয়ানডে সূচি রয়েছে, তার সাথে সরাসরি সংঘাত ঘটাচ্ছে।

আরও পড়ুন: সৌরভ গাঙ্গুলীকে হত্যার হুমকির তদন্তে নতুন মোড়! পুলিশের হাতে এলো নতুন তথ্য

সকলেই জানেন যে আগামী ওডিআই বিশ্বকাপের প্রস্তুতির হিসেবে পরবর্তী কিছু মাসে একাধিক ওডিআই সিরিজ খেলবে ভারতীয় দল। আর ওডিআই ফরম্যাটের ক্ষেত্রে রোহিত শর্মা এখনও দলের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই তার পক্ষে ক্রিকেট খেলার পাশাপাশি এই শো-এর শ্যুটিংয়ে অংশ নেওয়া সম্ভব হবে কিনা তা নিয়ে প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে।

আরও পড়ুন: গৌতম গম্ভীরের নতুন প্ল্যান! অধিনায়ক শুভমান গিলকে নিয়ে বিপক্ষকে চমকে দেবে ভারতীয় দল

অনেকেই প্রশ্ন তুলেছেন যে তবে কি রোহিত শর্মা ভারতীয় দলের থেকে পাকাপাকিভাবে অবসর নিয়ে একটি নতুন কেরিয়ার আরম্ভ করতে চলেছে ক্রিকেট পরবর্তী জীবনে? এই নিয়ে কোনও মন্তব্য অবশ্য এখনও হিটম্যান নিজে করেননি। তার সঙ্গে যুক্ত এই রিয়েলিটি শো-এর বিষয়বস্তুও এখনও প্রকাশ্যে আসেনি।