১২ বছরের পথচলা অবশেষে পরিণত হলো বিবাহ-বন্ধনে! বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও জর্জিনা

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) এবং তার প্রেমিকা জর্জিনা রদ্রিগেজ (Georgina Rodriguez)। পর্তুগাল (Portugal) ফুটবল দলের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নিজের দেশে একটি ছোট্ট আইনি অনুষ্ঠানের মাধ্যমে তার দীর্ঘ ১০ বছরের বান্ধবী, পেশায় মডেল ও ইনফ্লুয়েন্সার এই আর্জেন্টাইন রমণীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন। গত বছর ১১ই আগস্ট তাদের এনগেজমেন্টের কথা প্রকাশ করেছিলেন জর্জিনা। তার ঠিক এক বছর পরে বিয়ে সারলেন তিনি।

গতকাল রাতে পর্তুগিজ ফুটবলার নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলিতে একটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে জর্জিনার আংটি পরিহিত হাতটি ধরে রয়েছেন ক্রিশ্চিয়ানো নিজে। উভয়ের হাতেই তাদের বিবাহের আংটি শোভা পাচ্ছে। আর ঠিক দুদিনের মাথায় সৌদি প্রো লিগে অভিযান আরম্ভ করছে গতবারের চ্যাম্পিয়ন ও রোনাল্ডোর বর্তমান ক্লাব আল-নাসের। তবে আপাতত এই অনুষ্ঠানের পর লিগের প্রথম কয়েকটি ম্যাচে রোনাল্ডোকে পাবে না ক্লাবটি।

ইতিমধ্যেই পর্তুগিজ সংবাদমাধ্যমগুলি এই বিশেষ আয়োজনকে ‘বছরের সেরা বিয়ে’ হিসেবে অভিহিত করেছে। তাদের দেওয়া তথ্য অনুসারে পর্তুগালের রাজধানী লিসবনের কাছে অবস্থিত উপকূলীয় শহর কাসকাইসে ১১ আগস্ট এই দম্পতি বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিন্তু অনুষ্ঠানে খুব বেশি মানুষ আমন্ত্রিত ছিলেন না। গোটা ব্যাপারটিকে পুরোপুরি ব্যক্তিগত স্তরেই সেরেছেন ক্রিশ্চিয়ানো। রোনাল্ডোর পাঁচ সন্তানই অবশ্য এই অনুষ্ঠানে উপস্থিত ছিল।

আরও পড়ুন: দূর্গাপুজোর আগেই বড় উপহার পেলো কলকাতা, শহরে আসছে ভিনিসিয়সের ব্রাজিল, মুখোমুখি হবে ভারতীয় দলের

ইনস্টাগ্রামে রোনাল্ডো নিজেদের বিয়ের কথা পোস্ট করার পর মাত্র ৩০ মিনিটের মধ্যেই এই পোস্টে ৩০ লাখেরও বেশি ‘লাইক’ পড়ে। কিছুদিন আগেই রোনাল্ডোর জন্মভিটে মাদেইরায় একটি গুজব ছড়িয়েছিল যে একটি ক্যাথিড্রালে বিবাহ সম্পূর্ণ করতে আসছেন রোনাল্ডো। অতি অল্প সময়ের মধ্যেই হাজারেরও বেশি মানুষ একত্রিত হয়ে গিয়েছিল সেখানে। পরে দেখা যায় সেটি ওখানকার দুই স্থানীয় অধিবাসীর বিবাহ। সম্ভবত সেই বিষয়টি মাথায় রেখেই নিজের বিবাহের ব্যাপারে এতটা গোপনীয়তা বজায় রেখেছিলেন প্রাক্তন রিয়াল মাদ্রিদ তারকা।

আরও পড়ুন: গোটা বিশ্বের বেশিরভাগ দেশ তার বিপক্ষে! এখন FIFA সভাপতি ইনফান্তিনোর পাশে দাঁড়ালো মেসির আর্জেন্টিনা

আজ থেকে ১২ বছর আগে মাদ্রিদেরই একটি গুচি শপে রোনাল্ডো ও জর্জিনার প্রথম পরিচয় হয়েছিল। তখন জর্জিনা রদ্রিগেজ ওই স্টোরেই কাজ করতেন। সেই সময় রোনাল্ডো ছিলেন তার কেরিয়ারের মধ্যগগনে। তিনি স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে খেলছিলেন এবং তার পরের বছরেই নিজের কেরিয়ারের সবচেয়ে বড় সাফল্য হিসেবে নিজের দেশকে প্রথম আন্তর্জাতিক ট্রফি জেতান রোনাল্ডো।