বাংলা হান্ট ডেস্কঃ তারিখ পে তারিখ আর নয়। গতবার শুনানি পিছিয়ে যাওয়ায় কিছুটা হতাশ হয়েছিলেন রাজ্য সরকারি কর্মীরা। তবে ইতিমধ্যেই ডিএ মামলা (Dearness Allowance) পার্ট heard এ পরিণত হয়েছে। আগামী ১৮ অগাস্ট রাজ্য সরকারি কর্মচারীদের পঞ্চম পে কমিশনের ডিএ মামলার পরবর্তী শুনানির দিনক্ষণ স্থির করেছে সুপ্রিম কোর্ট। আপাতত সকলের নজর পরবর্তী শুনানির দিকে। (DA Case Hearing In Supreme Court Of India)
ডিএ মামলার পরবর্তী শুনানি সংক্রান্ত আপডেট | Dearness Allowance
আগামী ১৮ আগস্ট দুপুর দুটোয় ফের শুনানি হবে বলে গতকাল সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চ জানিয়েছে। এরই মধ্যে ডিএ মামলার পরবর্তী শুনানি নিয়ে মামলার সঙ্গে জড়িত সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ দিল বড় খবর।
কী জানাল সংগ্রামী যৌথ মঞ্চ?
সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ সমাজমাধ্যমে লিখেছেন, “১৮/০৮/২০২৬ তারিখে সুপ্রিম কোর্টে DA CASE এর শুনানিতে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আইনজীবী গোপাল সুব্রমণিয়মজী উপস্থিত থাকবেন।” সম্প্রতি ভাস্করবাবু আরও জানিয়েছেন, সুপ্রিম কোর্টের ৮ নম্বর কোর্টে ডিএ মামলার পরবর্তী শুনানি রয়েছে ১৮ অগাস্ট।

আরও পড়ুন: অন্নপূর্ণার ৩,০০০টাকা নিয়ে বড় আপডেট! মাসের ১ তারিখে টাকা না পাওয়ার আসল কারণ কী
পরবর্তী শুনানিতে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে সরকার পোষিত ক্ষেত্রের কর্মচারীদের বকেয়া না পাওয়ার বিষয়টি জোরদারভাবে উত্থাপন করা হবে বলে জানিয়েছেন ভাস্কর ঘোষ। উল্লেখ্য, ডিএ মামলার পরবর্তী শুনানি বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে। আগামী শুনানিতে মনিটরিং কমিটি যে রিপোর্ট দেবে সেই রিপোর্ট দেখে বিস্তারিত বক্তব্য রাখার সুযোগ পাবে বাদী-বিবাদী উভয়পক্ষ। হাইভোল্টেজ এই মামলার পরবর্তী শুনানির দিকে তাকিয়ে রয়েছে কর্মচারীমহল।













