বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার এইদিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।
দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):
মেষ রাশি: আপনার দীর্ঘকাল ধরে সঞ্চয় করে আসা অর্থ আজ একটি কাজে লাগতে পারে। প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ বুদ্ধিমত্তার সঙ্গে করুন। দূরে কোথাও সফরের মাধ্যমে আপনি ক্লান্ত হতে পারেন। তবে, কিছু গুরুত্বপূর্ণ যোগাযোগ তৈরি করতে সক্ষম হবেন। অর্ধাঙ্গিনীর শারীরিক অসুস্থতার কারণে আজ আপনি ব্যস্ত হতে পারেন।নাবিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে ভোরবেলায় ১১ বার ‘ওম ক্রাং ক্রিং ক্রৌং সঃ ভৌমায় নমঃ’ মন্ত্রটি জপ করুন।
বৃষ রাশি: বন্ধু এবং আত্মীয়দের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। কর্মক্ষেত্রের কাছে দ্রুত শেষ করে আজাব নেই নিজের পছন্দমতো সময় অতিবাহিত করবেন। এই রাশির কিছু জাতক-জাতিকা আজ চাকরি পেতে পারেন। সেইসব ব্যক্তিদের সঙ্গে অবশ্যই কথা বলুন যাঁরা আপনাকে আপনার ভবিষ্যৎ সম্পর্কে সঠিক পথপ্রদর্শন করবেন। কোনও সামাজিক তথা ধর্মীয় অনুষ্ঠানের জন্য আজকের দিনটি অবশ্যই ভালো। কোনও কাজে কাঙ্ক্ষিত সাফল্য না এলে ভেঙে পড়বেন না। বরং, সেখান থেকে সঠিক শিক্ষা নিন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে ভগবান বিষ্ণুর আরাধনা করুন।
মিথুন রাশি: এই রাশির গর্ভবতী মহিলাদের অত্যন্ত সতর্কতার সঙ্গে হাটোলা করতে হবে। পাশাপাশি, ধূমপান করছেন এমন ব্যক্তিদের থেকে দূরে থাকতে হবে। নাহলে গর্ভে থাকা শিশুর ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। আপনি আজ একটি ধর্মীয় কাজে অর্থ বিনিয়োগ করতে পারেন। এর ফলে আপনার মানসিক শান্তি বজায় থাকবে। আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে সংযত হয়ে কথা বলুন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে ঠান্ডা মাথায় সেটি সমাধানের চেষ্টা করুন।
প্রতিকার: প্রতিটি ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে ‘পলাশপুষ্পসংহাসম, তারকগ্রহমস্তকম, রৌদ্রাম রৌদ্রথমকাম ঘোড়াম, তাম কেতুম প্রানামাম্যাহাম-এই মন্ত্রটি ১১ বার জপ করুন।
কর্কট রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। যাঁরা সৃজনশীল কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাঁদের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। আপনি আজ অবসর সময়ে কোনও খেলাধুলা করতে গিয়ে আঘাতের সম্মুখীন হতে পারেন। তাই, এদিক থেকে অবশ্যই সতর্ক থাকুন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে ভাইদের নির্দিষ্ট সময় অন্তর লাল রঙের পোশাক এবং অন্য কিছু উপহার হিসাবে দিন।
সিংহ রাশি: আপনার একটি বহু প্রতীক্ষিত স্বপ্ন আজ পূরণ হতে পারে। আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। কোনও কাজে বাড়ির বাইরে যাওয়ার আগে অবশ্যই পরিবারের প্রবীণ সদস্যদের আশীর্বাদ লাভ করুন। এটি আপনার উপকারে আসবে। ফেলে রাখা সমস্যাগুলির অবশ্যই সমাধান করে ফেলুন। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে ভাইদের নির্দিষ্ট সময় অন্তর লাল রঙের কাপড় এবং অন্যান্য কিছু উপহার হিসাবে দিন।
কন্যা রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। দীর্ঘস্থায়ী সম্ভাবনা রয়েছে এমন কোথাও বিনিয়োগ করুন। আত্মীয় এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। ভালোবাসার মানুষের খামখেয়ালি আচরণ আপনার খারাপ লাগতে পারে। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। ওয়েব ডেভলপারদের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। আপনি আজকে খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। কোথাও সফরের মাধ্যমে আজ আপনি কিছু নতুন স্থান দেখবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে গরুকে খাবার খেতে দিন।

তুলা রাশি: কোথাও কোনও সমস্যার সম্মুখীন হলে ঠান্ডা মাথায় সেটি সমাধানের চেষ্টা করুন। ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। আজ নিজে থেকে কোনও বিতর্কে জড়িয়ে পড়বেন না। আপনি আজ আপনার দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবেন। একবার আজ কোথাও শিক্ষামূলক সফরের সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে একজন অভাবী কন্যাকে ক্ষীর বা পায়েস প্রদান করুন।
বৃশ্চিক রাশি: আপনি আজ অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। ব্যবসা সম্পর্কিত গোপন তথ্যগুলি বেশি কাউকে জানিয়ে দেবেন না। নাহলে, আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন। আপনি আজ বাড়িতে একটি পুরনো জিনিস খুঁজে পেতে পারেন। যেটি পরিষ্কার করতে গিয়ে অনেকটা সময় অতিবাহিত হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে রাতে ঘুমানোর সময়ে আপনার বালিশের তলায় কাঁচা হলুদ ও ৫ টি অশ্বত্থ গাছের পাতা রেখে দিন।
ধনু রাশি: আপনার দীর্ঘকাল ধরে সঞ্চয় করে আসা অর্থ আজ একটি কাজে লাগতে পারে। আপনি আজ মানসিক উত্তেজনার সম্মুখীন হলেও পরিবারের সদস্যদের কাছ থেকে সমর্থন পেতে পারেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। আপনি আজ একজন অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। সেগুলিকে সঠিকভাবে কাজে লাগালে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে অবশ্যই কপালে ও নাভিতে চন্দনের প্রলেপ লাগান।
আরও পড়ুন: বড় সিদ্ধান্ত সরকারের! ইথানল উৎপাদনে বন্ধ চিনির ব্যবহার
মকর রাশি: আপনি একজন অভাবী ব্যক্তিকে অর্থ ধার দিয়ে মানসিক স্বস্তি পাবেন। আপনি আজ একটি কাজে ভাইয়ের কাছ থেকে সাহায্য পাবেন। প্রেমের জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হবেন। সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিত্যনতুন প্রযুক্তির সঙ্গে নিজেকে মানিয়ে নিন। প্রতিটি কাজ আত্মবিশ্বাস এবং সৃজনশীলতার সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই সূর্যোদয়ের সময়ে ১৫ থেকে ২০ মিনিট সূর্য স্নান করুন।
কুম্ভ রাশি: মন ভালো রাখার জন্য অবশ্যই কিছু আকর্ষণীয় বই পড়ুন। বাবা-মাকে খুশি করতে দুইয়ের মধ্যে সমতা রাখা ভালো। ব্যক্তিগত বিষয়গুলি আপনার নিয়ন্ত্রণে থাকবেন। যাঁদের সঙ্গে থাকলে আপনার শুধুমাত্র সময় নষ্ট হয় তাঁদের সঙ্গ অবিলম্বে পরিত্যাগ করুন। এই রাশির কিছু অভিভাবক তাঁদের সন্তানদের পড়াশোনার পরিবর্তে বাইরের কাজকর্মে অত্যাধিক জড়িত থাকার কারণে রেগে যেতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে ভৈরব মন্দিরে দুধ ঢালুন।
মীন রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। কোনও নতুন আর্থিক চুক্তি সঠিকভাবে সম্পন্ন হওয়ায় আপনি লাভবান হবেন। কর্মক্ষেত্রে অত্যধিক সময় অতিবাহিত করার কারণে পারিবারিক জীবনের ক্ষতিগ্রস্ত হতে পারে। প্রেমের জন্য অঙ্কার্ভদিনটি খুব একটা খারাপ নয়। আপনার চারপাশে আজ কী কী ঘটছে সেদিকে অবশ্যই সতর্ক থাকুন। আপনি আজ অবসর সময়ে একটি নতুন কাজ করতে গিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়বেন যে কোনও গুরুত্বপূর্ণ কাজের কথা ভুলে যেতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে প্রতিবন্ধীদের সেবা করুন।














