বাংলাহান্ট ডেস্ক : অপেক্ষার অবসান। অবশেষে প্রকাশ্যে ছবি মুক্তির তারিখ। তাও আবার খোদ ‘ডাক্তার কাকু’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) হাত ধরেই। পুজোর আগেই প্রেক্ষাগৃহে চলে আসছে ডাক্তার কাকু। ছবির পোস্টার প্রকাশের সঙ্গে সঙ্গে মুক্তির তারিখ সামনে আসায় নতুন করে উন্মাদনা বেড়েছে দর্শকদের।
চিকিৎসা ব্যবস্থার অন্ধকার দিক দেখাবে প্রসেনজিতের (Prosenjit Chatterjee) ‘ডাক্তার কাকু’
ঈশ্বরকে আমরা কেউই চোখে দেখিনি। চিকিৎসকদেরই বসানো হয় সেই আসনে। মানুষের সবথেকে দুর্বল মুহূর্তে দ্বারস্থ হয় চিকিৎসকের। কিন্তু একজন অসুস্থ মানুষের থেকে যদি বড় হয়ে ওঠে অর্থের পরিমাণ, তবে স্বাভাবিক ভাবেই প্রশ্ন ওঠে, মানুষের জীবনকে কি সত্যিই টাকা দিয়ে মাপা যায়?

অর্থ নাকি মানুষের জীবন: চিকিৎসা দুর্নীতি আর সিনেমার পর্দায় বা বইয়ের পাতায় আটকে নেই। তা এক ভয়ঙ্কর বাস্তব। একটা অসুখ একটি স্বচ্ছল পরিবারকে মুহূর্তে ভেঙে খানখান করে দিতে পারে। হাসপাতালে পা রাখার আগেই শুরু হয়ে যায় মানুষের জীবনের হিসেব নিকেশ। কখনও কখনও চিকিৎসার থেকে বড় হয়ে ওঠে অর্থ। চিকিৎসা পাওয়ার অধিকারটাই দাঁড়িয়ে যায় প্রশ্নের মুখে।
আরও পড়ুন : দিঘায় ইলিশের ঝাঁক, প্রাক পুজোর বাজারে দাম কমার সম্ভাবনা? কী বলছেন ব্যবসায়ীরা?
ছবির মূল বিষয়বস্তু: পাভেল পরিচালিত ‘ডাক্তার কাকু’ চিকিৎসা ব্যবস্থার অন্ধকার দিকটা যেমন তুলে ধরে, তেমনই সেই অন্ধকারে আলোর দিশাও খোঁজে। এই আলোই হল ‘ডাক্তার কাকু’র (Prosenjit Chatterjee) মতো কয়েকজন সৎ মানুষ, যাঁদের কাছে একজন রোগী শুধুই ‘পেশেন্ট’ নন, একজন রক্ত মাংসের মানুষ। পেশার ঊর্দ্ধে উঠে তাঁরা মানবিকতার চোখে দেখেন রোগীর পরিবারের পরিস্থিতি। ছবির ডাক্তার কাকুও এমনই একজন মানুষ, যাঁর কাছে অর্থের থেকেও রোগীর জীবন বাঁচানোটাই মূল কর্তব্য। ‘মেডিকেল মাফিয়া’র বিরুদ্ধে তাঁর লড়াই উঠে আসবে এই ছবির মাধ্যমে।
আরও পড়ুন : দুধ জ্বালের ঝামেলা ছাড়াই তুলতুলে নরম রসমালাই, কীভাবে বানাবেন বাড়িতে, রইল সহজ রেসিপি
মুখ্য চরিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছাড়াও রয়েছেন ঋদ্ধি সেন, প্রিয়াঙ্কা ভট্টাচার্য, রজতাভ দত্ত, এনা সাহা, খোদ পাভেলও। বনানী সাহা ও এনা সাহার প্রযোজিত, Metatron Productions এর ব্যানারে তৈরি ডাক্তার কাকুর মুক্তির তারিখ পিছিয়েছে। আগে ৪ ঠা সেপ্টেম্বর ঠিক থাকলেও এবার ১৪ ই সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে প্রাক পুজোর এই ছবি।













