Durga Puja 2026 Live Updates

কাঞ্চনজঙ্ঘার কোলে নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন উত্তরবঙ্গের এই গ্রাম থেকে

Published on:

Published on:

Kalimpong visit this village to keep company with Kanchenjunga
Follow

বাংলা হান্ট ডেস্ক: দার্জিলিং এর ভিড় এড়িয়ে যদি প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে চান। সেখানে ঘুরে আসতে পারেন দার্জিলিং জেলার ছোট্ট পাহাড়ি জনপদে। এইখানে আসলে পরে আপনি প্রাণভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন। পাশাপাশি শহরের কোলাহল থেকে বহু হাত দূরে থাকতে পারবেন (Kalimpong)।

কাঞ্চনজঙ্ঘার সঙ্গী হতে ঘুরে আসুন এই গ্রামে (Kalimpong)

শহরের কোলাহল ছেড়ে পুজোর সময় শান্ত নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান। তাহলে যেতে পারেন দার্জিলিং এর কাছে অবস্থিত এই স্বল্প পরিচিত জনপদে (Kalimpo। যেখানে গেলে পরে আপনি প্রাণ ভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন। পাশাপাশি দেখতে পাবেন এখানে পাহাড়ের সারি, ঘন জঙ্গল, চা বাগান ও পাখির ডাক। আর এই জায়গাটি হল সিনজি।

Kalimpong visit this village to keep company with Kanchenjunga

আরও পড়ুন:আধার কার্ডে বাবার বদলে স্বামীর নাম লেখাতে চান? রইল আপডেটের নিয়ম

এখানে আসলে পরে আপনি কম্পিউটার বারান্দা থেকেই দেখতে পাবেন অর্কিড ও বাহাড়ি পাতার গাছ। পাশাপাশি প্রিয়জনের সঙ্গে এখানকার পাহাড়ি পথে হেঁটে এখানকার গ্রাম্য পরিবেশ উপভোগ করতে পারেন। একই সঙ্গে শীতকালে জলে হাত দেওয়ার সাহস এখানে কারণ নেই। তবে গরমকালে দিব্যি স্নান করা যায় এখানকার ঝর্ণার জলে।

তাছাড়া গাড়ি রিজার্ভ করে এখান থেকে ঘুরে আসতে পারেন চারখোল, সামথার, পানবু, লাভা প্রমুখ জায়গা। তাছাড়া এখানে আসলে পরে আপনি দেখতে পাবেন পাহাড়ি গ্রাম্য জীবন। পাশাপাশি শহরের কোলাহল ছেড়ে কিছুদিনের জন্য শান্ত পরিবেশ উপভোগ করতে চাইলে এখানে একবার ঘুরে যেতে পারেন।

কিভাবে যাবেন কোথায় থাকবেন?

শিলিগুড়ি থেকে সিনজির দূরত্ব প্রায় ৭২ কিলোমিটার। তাই আপনাকে রেলপথে আসলে নিউ জলপাইগুড়ি নামতে হবে। তারপর সেখান থেকে গাড়ি ভাড়া করে চলে যেতে হবে এই স্বল্প পরিচিত পাহাড়ি গ্রামে। আকাশ পথে আসেন তাহলে আপনাকে বাগডোগরা নেমে গাড়ি ভাড়া করে আসতে হবে। তাছাড়া এখানে থাকার জন্য রয়েছে বেশ কয়েকটি হোমস্টে। আর এখানে আসলে আগের থেকে হোমস্টে বুকিং করে আসাই শ্রেয় হবে (Kalimpong)।