ভেঙে গেল চেতেশ্বর পূজারার রেকর্ড! গম্ভীরের মুখে হাসি ফোটালেন এই ভারতীয় তারকা

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ শ্রীলঙ্কার বিরুদ্ধে (Sri Lanka vs India) গল টেস্টে অত্যন্ত সুবিধাজনক জায়গায় পৌঁছে গেছে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) ভারতীয় দল (Indian Cricket Team)। আর তার মূল কারণ হলো নবাগত ব্যাটার দেবদত্ত পাডিকল (Devdutt Padikkal)। তরুণ এই বাঁ-হাতি ব্যাটার এদিন পেছনে ফেলে দিয়েছেন গত দশকে ভারতীয় দলের হয়ে টেস্টে তিন নম্বরে সবচেয়ে ভরসাযোগ্য ব্যাটারের ভূমিকা পালন করা চেতেশ্বর পূজারাকে (Cheteshwar Pujara)। তার অসাধারণ শতরানে ভর করে প্রথম ইনিংসের শেষে ১৭৮ রানের লিড নিয়েছে ভারত।

আরও পড়ুন: দ্বিতীয় ইনিংসে দরকার ৩৪ রান, কোহলি যা পারেননি সেটাই করে দেখাবেন অধিনায়ক শুভমান গিল

২ ম্যাচের এই টেস্ট সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে অসাধারণ ব্যাটিং করেছেন দেবদত্ত পাডিকল। তিনি ২৩০ বল খেলে ১৫টি চার ও একটি ছক্কা সহ ১৬৭ রান করে জয়সূর্যর বলে স্টাম্পড হন। তিনি হয়েছেন স্বাধীনতা দিবসে টেস্ট শতরান করা প্রথম ভারতীয় ক্রিকেটার। ভারতের মিডল অর্ডারকে নতুন করে ভরসা জুগিয়েছেন তিনি।

শ্রীলঙ্কার মাটিতে আজ অবধি মোট পাঁচজন ভারতীয় ব্যাটারই ১৫০ রানের গণ্ডি পার করেছেন। এটি ছিল টেস্ট ফরম্যাটে শ্রীলঙ্কার বিরুদ্ধে শ্রীলঙ্কারই মাটিতে কোনও ভারতীয় ব্যাটারের করা চতুর্থ সর্বোচ্চ স্কোর। প্রথম লিস্টের প্রথম পাঁচ ভারতীয় তারকার মধ্যে থেকে তিনি পেছনে ফেলে দিয়েছেন চেতেশ্বর পূজারাকে। ২০১৭ সালে এমনই এক গল টেস্টেই দ্বীপরাষ্ট্রের দলের বিরুদ্ধে ৩১৫ বল খেলে ১৫৩ রান করেছিলেন পূজারা, যা বর্তমানে এই বিশেষ তালিকায় পঞ্চম সর্বোচ্চ ইনিংস ছিল।

আরও পড়ুন: বেশ করেছেন পুজো-পাঠ করে! অন্য ধর্মের হয়েও কোহলি-অনুষ্কার নিন্দুকদের কড়া জবাব মহম্মদ সামির

শ্রীলঙ্কার মাটিতে টেস্ট ফরম্যাটে ভারতীয় ক্রিকেটারদের খেলা ১৫০ বা তার বেশি রানের ইনিংসের তালিকা:

১. শচীন টেন্ডুলকার (২০৩)
২. বীরেন্দ্র সেওবাগ (২০১*)
৩. শিখর ধাওয়ান (১৯০)
৪. দেবদত্ত পাডিক্কল (১৬৭)
৫. চেতেশ্বর পূজারা (১৫৩)

এর আগে শ্রীলঙ্কার মাটিতে সর্বকনিষ্ঠ ভারতীয় ক্রিকেটার হিসেবে ১৫০ রান করার রেকর্ডটি ছিল চেতেশ্বর পূজারার নামের পাশে। তিনি ২৯ বছর ১৮৩ দিন বয়সে এই বিশেষ রেকর্ডটি গড়েছিলেন। কিন্তু ১৫ই আগস্ট সেই রেকর্ডটি ভেঙে দিয়েছেন দেবদত্ত। মাত্র ২৬ বছর ৩৯ দিন বয়সে তিনি শ্রীলঙ্কার মাটিতে ১৫০ রানের গণ্ডি পেরিয়ে পেছনে ফেলে দিয়েছেন পূজারাকে।