ভিড় এড়িয়ে পাহাড়ে ছুটি কাটাতে চান? দার্জিলিংয়ের কাছেই রয়েছে অফবিট উত্তরবঙ্গের এই ঠিকানা

Published on:

Published on:

Travel this offbeat destination in North Bengal
Follow

বাংলা হান্ট ডেস্ক: দার্জিলিং-এর (Travel) কথা বললে চোখের সামনে ভেসে ওঠে ম্যাল, টয়ট্রেন, গ্লেনারিজ, কেভেন্টার, ধোঁয়া ওঠা মোমো আরও কত কি। তবে বর্তমানে দার্জিলিং এ যে পরিমাণে পর্যটকের ভিড় হচ্ছে। সেখানে আপনি প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে চাইলে একটু কষ্ট করতে হবে। কিন্তু আপনি যদি প্রাকৃতিক পরিবেশই উপভোগ করতে চান তাহলে যেতে পারেন এই জায়গায়।

দার্জিলিং নয়, এবার ঘুরুন অফবিট উত্তরবঙ্গের এই ঠিকানায় (Travel)

শিলিগুড়ি অথবা দার্জিলিংয়ের ভিড়ভাট্টা নয়, আপনি বরং প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে গেলে অবশ্যই যেতে পারেন, উত্তরবঙ্গের এই স্বল্প পরিচিত গ্রাম গুলিতে। যেখানে গেলে আপনি প্রাণ ভরে একদিকে যেমন প্রাকৃতিক পরিবেশ উপভোগ করবেন। অপরদিকে ভুলে যাবেন শহরের কোলাহল। আর জায়গাগুলি হল ‘ঝেপি-লামাগাঁও-পালমাজুয়া’ (Travel)।

Travel this offbeat destination in North Bengal

আরও পড়ুন: ফের একধাক্কায় কমল সোনার দাম, জানুন আজকের লেটেস্ট রেট

এই জায়গাগুলিতে রাত কাটালে আপনি দেখতে পাবেন এখানকার রাতে প্রাকৃতিক পরিবেশ। পাশাপাশি সকাল হবে পাখির কলতানে। এছাড়া বিকেল বেলা পায়ে হেঁটে ঘুরে দেখতে পারেন এখানকার গ্রাম্য পরিবেশ। তাছাড়া এখানে পায়ে হেঁটে ঘোরার সময় আপনার চোখে পড়বে এখানকার শান্ত পরিবেশ।

এখানে আসলে শুধুমাত্র যে আপনি এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন তা নয়। শহরের কোলাহল ছেড়ে কয়েকটা দিন শান্ত পরিবেশ উপভোগ করার মতন জায়গা পাবেন। একই সঙ্গে সময় কাটাতে পারবেন প্রিয়জনের সঙ্গে বেশ অনেকটাই।

আর এখানে যাবার জন্য আপনাকে হাতে বেশি দিনের ছুটি নিয়ে যেতে হবে না। হাতে মাত্র দু-তিন দিনের ছুটি নিয়ে প্রিয় জনকে সঙ্গে করে চলে যেতে পারেন এই জায়গা গুলিতে। আর এখানে থাকার জন্য রয়েছে বেশ কিছু হোমস্টে। তবে প্রিয়জনেই সঙ্গে আসলে পরে আগের থেকে হোমস্টে বুকিং করে আসা শ্রেয় হবে (Travel)।