সময়ের মধ্যে করেননি ডিজিটাল সেলফ এনুমারেশন, ডেডলাইন মিস করলে কী হবে পরিণতি?

Published on:

Published on:

What questions will have to be answered in census?
Follow

বাংলাহান্ট ডেস্ক : সদ্য শেষ হয়েছে জনগণনার (Census 2027) ডিজিটাল এনুমারেশন প্রক্রিয়া। ১ অগাস্ট থেকে শুরু হয়েছিল সেলফ এনুমারেশন প্রক্রিয়া। শেষ হল ১৫ অগাস্ট। কিন্তু অনেকেই এই প্রক্রিয়ায় অংশ নেননি। ডিজিটাল সেলফ এনুমারেশন যারা করেননি, তারা এবার কী করবেন?

অনেকেই অংশ নেননি জনগণনার (Census 2027) সেলফ এনুমারেশনে

রাজ্য প্রশাসনের তরফে একাধিক বার প্রচার চালানো হয়েছিল সেলফ এনুমারেশনের বিষয়ে। এমনকি বেশ কিছু কর্মসূচির আয়োজনও করা হয়েছিল। কিন্তু তাও সচেতনতার অভাবে রাজ্যের একটা বড় অংশের মানুষ ডিজিটাল এনুমারেশনে অংশই নেননি। তবে রাজ্য প্রশাসনের তরফে জানানো হয়েছে, ১৫ অগাস্ট ডিজিটাল এনুমারেশন শেষ হয়ে যাওয়ার পর বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করা শুরু হবে। এর জন্য পুরকর্মীদের বিশেষ ট্রেনিং দেওয়া হয়েছে।

What will happen if you don't complete census 2027 enumeration

কারা নেবেন তথ্য: অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুল ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। নিজেদের এবং আশপাশের দুঃস্থ পরিবারগুলির জনগণনার ফর্ম পূরণ করতে সাহায্য করবে তারা। অনলাইনে যারা সেলফ এনুমারেশন (Census 2027) সম্পন্ন করেছেন, তাদের কাছে ১১ ডিজিটের একটি নম্বর পাঠানো হয়েছে। এসএমএস বা ইমেলের মারফতে এই নম্বর এসেছে।

আরও পড়ুন : সময়ের সঙ্গে নায়িকাও বদল, বড় বদল ‘কনে দেখা আলো’তে!

এনুমারেশন না করলে কী হবে: এই নম্বরের স্ক্রিনশট রাখতে বলা হয়েছে। এতে বাড়িতে পুরকর্মীরা গেলে দ্রুত সম্পন্ন হবে কাজ। তাদের আর আলাদা করে একাধিক প্রশ্নের উত্তর দিতে হবে না। তবে যারা ডিজিটালি সেলফ এনুমারেশন করাননি তাদের বাড়ি বাড়ি গিয়ে নেওয়া হবে তথ্য।

আরও পড়ুন : পেটে ডিম থাকলেই স্বাদ অর্ধেক, ‘গর্ভবতী’ ইলিশ চিনবেন কীকরে?

যারা কোনও কারণে সেলফ এনুমারেশন করাতে পারেননি, তাদের চিন্তার কোনও কারণ নেই বলেই জানিয়েছে সরকার। বাড়িতে জনগণনাকারীরা গিয়ে তথ্য নিয়ে আবেদনপত্র পূরণ করবে। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে জনগণনার কাজ।