জন্মাষ্টমীতে গোপালের ভোগে রাখুন তালের পায়েস, দেখে নিন সহজ রেসিপি

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: সেপ্টেম্বরের শুরুতেই রয়েছে জন্মাষ্টমী। গোটা দেশ জুড়ে মহা সমারোহে পালিত হয় এই উৎসব। বাড়ি বাড়ি জন্মাষ্টমীতে নাড়ুগোপালকে নানান ভোগ (Recipe) সাজিয়ে দেওয়া হয়। বিশেষ করে তালের নানান ভোগ তৈরি করা হয় গোপালের জন্য।

জন্মাষ্টমীর জন্য তালের পায়েসের রেসিপি (Recipe)

তালের বড়া, তালের মালপোয়া, তালের লুচি- জন্মাষ্টমীতে ভোগের তালিকা লম্বা। এবার গোপালের ভোগে ভিন্ন কিছু রাখতে চাইলে বানিয়ে নিতে পারেন তালের পায়েস। রইল সহজ রেসিপি-

Janmashtami special taler payesh recipe

তালের পায়েসের উপকরণ:

পায়েসের চাল- ২৫০ গ্রাম

ঘন করে জ্বাল দেওয়া তালের রস- ৫-৬ চামচ

ঘন করে জ্বাল দেওয়া দুধ- আধ লিটার

কনডেন্সড মিল্ক- ৫ চামচ

চিনি

কাজু

কিশমিশ

ঘি

আরও পড়ুন : মালাইয়ের পরতে জড়ানো কচি পাঁঠার মাংস, মুখে দিলেই মিলিয়ে যাবে, রইল রেসিপি

তালের পায়েসের প্রণালী: কড়াইতে ঘি (Recipe) গরম করে চাল সামান্য ভেজে নিন। তার মধ্যে কিছুটা দুধ দিয়ে ফুটিয়ে রাখুন। অন্য একটি পাত্রে বাকি দুধ, তালের রস আর চিনি দিয়ে ভালো করে মিশিয়ে ঢেলে দিন ফুটিয়ে রাখা চালের মধ্যে।

আরও পড়ুন : আর যত্রতত্র থুতু ফেলা যাবে না, হাসপাতাল চত্বরকে তামাক মুক্ত করতে ১০ দফা নির্দেশিকা প্রশাসনের

নাড়তে নাড়তে দুধ ঘন হয়ে এলে কনডেন্সড মিল্ক, কাজু, কিশমিশ দিয়ে নামিয়ে নিন। ঠাণ্ডা করে ঢুকিয়ে রাখুন ফ্রিজে। ঠাণ্ডা ঠাণ্ডা পরিবেশন করুন গোপালকে।