বাংলাহান্ট ডেস্ক: বিভিন্ন উৎসবের মরশুমে ট্রেনের টিকিটের চাহিদা থাকে দেখার মতো। পুজোর মরশুমে টিকিট কাটতে গিয়ে অনেকেরই কালঘাম ছুটছে। উপরন্তু কোন অ্যাপে টিকিট কাটতে হবে তা নিয়েও ধন্দে থাকে অনেকে। এবার এই সমস্যার সমাধান নিয়ে এল উবের (Uber)। ক্যাব বুক করার পাশাপাশি এবার ট্রেনের টিকিটও বুকিং হবে এই অ্যাপেই।
উবেরেই (Uber) কাটা যাবে ট্রেনের টিকিট
দৈনিক পরিবহনের ক্ষেত্রে উবের অত্যন্ত জনপ্রিয় অ্যাপ। ক্যাব, বাইক বুকিং হয় এই অ্যাপ। ইন্টারসিটি ক্যাব, ঘন্টার হিসেবে গাড়িভাড়া, পার্সেল বুকিংয়ের সুবিধাও মেলে এই অ্যাপে। এবার যুক্ত হচ্ছে নতুন পরিষেবা। জানা যাচ্ছে, ভারতীয় রেলের টিকিট বুকিং প্ল্যাটফর্ম ইক্সিগোর সঙ্গে হাত মিলিয়ে এই পরিষেবা চালু করছে উবের।

অনলাইনে কাটা যাবে টিকিট: একটি অ্যাপেই সমস্ত রকম যানবাহনের বুকিংয়ের সুবিধা এনে দেওয়াই এই অ্যাপের উদ্দেশ্য। ট্রেনের সঙ্গে দূরপাল্লার বাস, ট্রেন থেকে নেমে ক্যাব, অটো বুকিংয়ের (Uber) সুবিধাও মিলবে। বর্তমানে অধিকাংশ টিকিটই কাটা হয় অনলাইনে। আইআরসিটিসির পাশাপাশি অন্য অ্যাপ থেকেও টিকিট কাটেন বহু মানুষ।
আরও পড়ুন : আর যত্রতত্র থুতু ফেলা যাবে না, হাসপাতাল চত্বরকে তামাক মুক্ত করতে ১০ দফা নির্দেশিকা প্রশাসনের
অতিরিক্ত কী সুবিধা: জানা যাচ্ছে, আইআরসিটিসির ওয়েবসাইট বা অ্যাপে ক্যাপচা, পপআপের মতো বিষয়গুলি উবেরের নতুন ভার্সনে থাকবে না। তাই এটি অনেকটাই সুবিধাজনক। বুকিংয়ের পদ্ধতিও হবে সহজ।
আরও পড়ুন : জন্মাষ্টমীতে গোপালের ভোগে রাখুন তালের পায়েস, দেখে নিন সহজ রেসিপি
ফোনে অ্যাপ খুললেই ট্রেন এবং বাস বুকিংয়ের অপশন পাওয়া যাবে। ওই অপশনে ক্লিক করলেই ট্রেনের তথ্য পাওয়া যাবে। ট্রেন ও যাত্রীদের তথ্য দেওয়ার পর ব্যবহারকারীর আইআরসিটিসি আইডি লাগবে। পেমেন্ট সারলেই হয়ে যাবে বুকিং।













