বাংলা হান্ট ডেস্ক: বনগাঁ শাখায় প্রায় দেড় ঘন্টা রেল চলাচল বন্ধ থাকে অসুবিধা সম্মুখীন হয়ে পড়েন যাত্রীরা। জানা যায় বুধবার সন্ধ্যায় দত্তপুকুর- বিড়ারার মাঝে রেল লাইনে ফাটল দেখা যায়। যার ফলে লাইনে দাঁড়িয়ে পড়ে একের পর এক ট্রেন (Indian Railways)। এর ফলে চরম ভোগান্তির সম্মুখীন হয় অফিস ফেরত যাত্রীরা।
বনগাঁ শাখায় ট্রেন চলাচল বন্ধ, দুর্ভোগে নিত্যযাত্রীরা (Indian Railways)
সূত্রের খবর, ঘড়ির কাটায় তখন ৬:৫৭ মিনিট। আপ শিয়ালদহ বনগাঁ লোকাল দত্তপুকুরে দাঁড়িয়ে পড়ে। তার পিছনে দাঁড়িয়ে পড়ে বেশ আরও কয়েকটি লোকাল ট্রেন (Indian Railways)।

আরও পড়ুন: রেলে চাকরি পেতে চান? প্রায় ৪ হাজার পদে নিয়োগ, আবেদনের শেষ তারিখ জানুন
কোন ট্রেন দমদম ক্যান্টনমেন্ট বা কোন ট্রেন বারাসাত ষ্টেশনে দাঁড়িয়ে পড়ে। যার ফলে স্বাভাবিকভাবে অফিস ফেরত যাত্রীরা চরম ভোগান্তির শিকারের সম্মুখীন হন।
পাশাপাশি এই ঘটনায় রেলের বিরুদ্ধে খুব উপড়ে দিয়েছেন যাত্রীদের একাংশ। যাত্রীদের দাবি রেলের তরফে জাতীয় পরিষেবার দিকে বিন্দুমাত্র নজর দেওয়া হয় না। আবার বহুযাত্রী দাবি করেন স্টেশনের স্টেশনে ট্রেন দাঁড়িয়ে থাকলেও পরিষেবা স্বাভাবিক করার কোন উদ্যোগ নেওয়া হয়নি রেলের তরফ থেকে।
যদিও অবশেষে রাত্রে সাড়ে নটার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। পাশাপাশি তারপরেই ট্রেন চলতে শুরু করে। তবে ততক্ষণে স্টেশনে স্টেশনে যাত্রীদের ভিড় বেড়ে যায়। তবে অবশেষে ট্রেন পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হতে বেশ আরও কিছুটা সময় লাগবে বলে জানান রেলের তরফ থেকে (Indian Railways)।













