নির্বাচনে মিলেছে বড় জয়! বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি হলেন BNP-র মহাসচিব মির্জা ফখরুল

Published on:

Published on:

Mirza Fakhrul became the New President of Bangladesh.
Follow

বাংলাহান্ট ডেস্ক: বাংলাদেশের (Bangladesh) রাজনীতিতে ফের বড় পালাবদল। দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন বিএনপির (BNP) প্রবীণ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর (Mirza Fakhrul Islam Alamgir)। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিপুল ভোটে জয় পান তিনি। ৩৪৯ জন সংসদ সদস্য ভোট দেওয়ার যোগ্য ছিলেন, তাঁদের মধ্যে ৩৪৩ জন ভোট দেন। মির্জা ফখরুলের ঝুলিতে পড়ে ২৫৫ ভোট, আর তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী জামায়াত-নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল আলি আহমদ পান ৮৮ ভোট। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বিকেল ৫টা ২০ মিনিট নাগাদ ফল ঘোষণা করেন।

বাংলাদেশের (Bangladesh) ২৩ তম রাষ্ট্রপতি হলেন BNP-র মহাসচিব মির্জা ফখরুল:

এদিন দুপুর ২টা ১০ মিনিট নাগাদ জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ শুরু হয় এবং চলে বিকেল ৫টা পর্যন্ত। রাষ্ট্রপতি নির্বাচনের এই ভোটে সংসদ সদস্যরাই সরাসরি অংশ নেন। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মির্জা ফখরুলও নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। ফল প্রকাশের পর প্রধানমন্ত্রী নিজে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে ফুল দিয়ে অভিনন্দন জানান। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই নির্বাচন বিশেষ তাৎপর্যপূর্ণ বলেও মনে করা হচ্ছে, কারণ দীর্ঘ সময় পর রাষ্ট্রপতি পদে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা দেখা গেল।

আরও পড়ুন: ফ্রি চিকিৎসা পেতে বাধ্যতামূলক ই কেওয়াইসি, আয়ুষ্মান যোজনা নিয়ে বড় আপডেট

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের জয় অবশ্য অনেকটাই প্রত্যাশিত ছিল। চলতি বছরের ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে ক্ষমতায় ফেরার পর সংসদে বিএনপি ও তার সহযোগী দলগুলির দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। ফলে দলের মনোনীত প্রার্থীর জয় কার্যত নিশ্চিত বলেই রাজনৈতিক মহলে ধরে নেওয়া হয়েছিল। এর মধ্যেই গত ১৩ অগস্ট বিএনপির পক্ষ থেকে ফখরুলের নাম রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় এবং পরবর্তী সময়ে তিনি দলের মহাসচিবের পদ থেকেও ইস্তফা দেন। দীর্ঘদিনের এই বিএনপি নেতা এবার দলীয় রাজনীতির সক্রিয় ভূমিকা ছেড়ে দেশের সাংবিধানিক শীর্ষ পদে বসতে চলেছেন।

মির্জা ফখরুলের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পিছনে রয়েছে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের দীর্ঘ ছায়াও। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের রাজনীতিতে বড় পরিবর্তন আসে। পরে বিএনপি ক্ষমতায় ফিরে আসে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হন। এরই মধ্যে প্রাক্তন রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে গত ২৪ জুলাই পদত্যাগ করেন। তাঁর পদত্যাগের পরই নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। এবার সেই পদে বসলেন দীর্ঘদিনের বিএনপি নেতা ফখরুল, যিনি হাসিনা সরকারের সময়ে বিরোধী রাজনীতির অন্যতম পরিচিত মুখ ছিলেন।

Mirza Fakhrul became the New President of Bangladesh

আরও পড়ুন: মানবদেহেই তৈরি হবে প্রতিরোধ ক্ষমতা! ক্যানসার ভ্যাকসিনের ট্রায়ালে বিরাট সাফল্য

৭৮ বছর বয়সি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১৯৯০-এর দশকে বিএনপির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন এবং ২০১৬ সাল থেকে দলের মহাসচিবের দায়িত্ব সামলেছেন। দলের প্রাক্তন চেয়ারপার্সন খালেদা জিয়ার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ফখরুলের সঙ্গে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানেরও দীর্ঘ রাজনৈতিক সম্পর্ক রয়েছে। এবার রাষ্ট্রপতি হিসেবে তাঁর সামনে নতুন দায়িত্ব। বাংলাদেশের (Bangladesh) রাষ্ট্রপতির পদ মূলত সাংবিধানিক ও আনুষ্ঠানিক হলেও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সময়ে এই পদটির আলাদা গুরুত্ব রয়েছে। আগামী শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেওয়ার কথা রয়েছে নবনির্বাচিত রাষ্ট্রপতির।