সংস্কারের জন্য ফের বন্ধ বেলঘরিয়া ওভারব্রিজ! ১১ দিন কোন পথে চলবে গাড়ি?

Published on:

Published on:

Belgharia Overbridge closed, know which routes should vehicles take
Follow

বাংলা হান্ট ডেস্ক : বেলঘরিয়া (Belgharia) রেলওয়ে ওভারব্রিজ ব্যবহারকারী যাত্রীদের জন্য বড় খবর। সেতুর বেশ কিছু অংশের মেরামতির প্রয়োজন থাকায় আবারও যান চলাচল বন্ধ করা হয়েছে। আগামী ৩১ অগস্ট পর্যন্ত চলবে এই বিধিনিষেধ। ফলে বেলঘরিয়া, নিমতা ও ডানলপের মধ্যে যাতায়াত করা যানবাহনকে কয়েকদিন বিকল্প পথ ব্যবহার করতে হবে। পুজোর আগে সেতুর ঝুঁকিপূর্ণ অংশগুলির কাজ শেষ করাই আপাতত প্রশাসনের লক্ষ্য।

বন্ধ থাকছে বেলঘড়িয়া (Belgharia) রেল ওভারব্রিজ

নতুন নির্দেশ অনুযায়ী, বাস এবং পণ্য পরিবহণের বড় গাড়িগুলি বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে দিয়েই চলাচল করবে। নিমতার দিকে যেতে চাওয়া ছোট চারচাকা, বাইক-সহ অন্যান্য যানবাহনকে ৪ নম্বর রেল গেট ব্যবহার করতে হবে। ডানলপের দিকে যাওয়া গাড়ির জন্য নির্ধারিত হয়েছে ২ নম্বর রেল গেট। ফলে কয়েকদিন এই বিকল্প রুটগুলিতে যানবাহনের চাপ বাড়তে পারে।

সংস্কারের পুরো কাজ একসঙ্গে না করে আপাতত সেতুর সবচেয়ে ঝুঁকিপূর্ণ অংশগুলিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পূর্তদপ্তরের তরফে জানানো হয়েছে, এই সংস্কারের পর পুজোর আগে আর ওভারব্রিজ বন্ধ করা হবে না। কালীপুজোর পর ফের সেতুটির স্বাস্থ্য পরীক্ষা করা হবে। সেই পরীক্ষায় নতুন করে কোনও সমস্যা ধরা পড়লে বা আরও সংস্কারের প্রয়োজন হলে পরবর্তী সময়ে ফের যান চলাচল নিয়ন্ত্রণ করা হতে পারে।

উল্লেখ্য, বেলঘরিয়া ওভারব্রিজ উত্তর শহরতলির অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। দীর্ঘদিন ধরে সেতুর বিভিন্ন অংশের পরিকাঠামোগত দুর্বলতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। বিশেষ করে গার্ডারের সমস্যার কারণে ভারী যান উঠলেই সেতুতে কম্পন অনুভূত হত। পরিস্থিতি গুরুতর হওয়ায় চলতি বছরের ১৬ জানুয়ারি মধ্যরাত থেকে পুরো সেতু বন্ধ করে মেরামতির কাজ শুরু করে রেল।

রেলের আওতাধীন অংশের সেই কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। কিন্তু সেতুর সম্পূর্ণ অংশ রেলের দায়িত্বে নয়। উড়ালপুলের অন্য দুই অংশ রাজ্য সরকারের পূর্তদপ্তরের অধীনে। সেই অংশগুলিতেও দীর্ঘদিন ধরে সংস্কারের প্রয়োজন ছিল। এবার সেই কাজই শুরু করতে আবার সেতু বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Belgharia Overbridge closed, know which routes should vehicles take

আরও পড়ুন : ISF-এ বড় ভাঙন! দল ছেড়ে ফেসবুকে বিস্ফোরক পোস্ট আরাবুলের

নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে ৩১ অগস্টের পর ফের যান চলাচল স্বাভাবিক হওয়ার কথা। তবে পরবর্তী স্বাস্থ্য পরীক্ষায় সেতুর অবস্থা কী দাঁড়ায়, তার উপরই ভবিষ্যতের সিদ্ধান্ত নির্ভর করবে।