বিশ্বকাপের হতাশা কাটিয়ে মাঠে ফিরেই গোল! কেরিয়ারের শেষ মরশুমে ১০০০ গোল করেই বিদায় নিতে চান রোনাল্ডো

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপের শেষ ১৬ পর্বে হেরে চোখের জলে মাঠ ছেড়েছিলেন পর্তুগাল (Portugal) অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। তার ঠিক ৪৪ দিন পরে ফের একবার মাঠে ফিরলেন ৪১ বছর বয়সী পর্তুগিজ মহাতারকা। নিজের ক্লাব আল-নাসেরের (Al Nassr) বড় জয়ের দিনে পরিবর্ত ফুটবলার হিসেবে নেমে গোলও করলেন সিআরসেভেন।

গত মরশুমে প্রথমবার সৌদি প্রো লিগ জিতেছিলেন ক্রিশ্চিয়ানো। ২৮ গোল করে তিনি ছিলেন দলের সর্বোচ্চ গোলদাতা। কিন্তু বিশ্বকাপে মাত্র তিনবার গোলের দেখা পেয়েছিলেন পর্তুগিজ মহাতারকা। চলতি মরশুমে লিগ ও এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পাশাপাশি দেশের হয়ে নেশন্স লিগ জয়ের লড়াইয়ে সামিল হবেন রোনাল্ডো। আপাতত টানা দুই ম্যাচ জিতে সৌদি লিগের শীর্ষস্থানে রয়েছে আল-নাসের।

কালকের গোলটি ছিল রোনাল্ডোর সিনিয়র ফুটবল কেরিয়ারের ৯৭৭ তম তম গোল। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে তিনি কাল টানা ২৫ মরশুম ধরে গোল করার রেকর্ড গড়লেন। ডান উইং থেকে ভেসে আসা বল ডান পা দিয়ে রিসিভ করেন তিনি। তারপর চমৎকার টার্নে তার অপেক্ষাকৃত দুর্বল বাঁ পায়ের শটে দলের চতুর্থ গোল করে দলকে ৪-০ ফলে জয় পেতে সাহায্য করেন তিনি।

আরও পড়ুন: শিলংয়ে আবারও মোহনবাগানের ত্রাতা বিশাল কাইথের গ্লাভস! ডুরান্ড ফাইনালে কলকাতা ডার্বি

কিছুদিন আগেই একটি সাক্ষাৎকারে রোনাল্ডো স্পষ্ট করে দিয়েছেন যে ২০২৬/২৭ মরশুমই হতে চলেছে তার ফুটবল কেরিয়ারের শেষ মরশুম। টানা ২৫ বছর চুটিয়ে ফুটবল খেলার পর অবশেষে তিনি এবার মাঠ ছাড়বেন। তারপরেই সোশ্যাল মিডিয়ায় জল্পনা শুরু হয়। ৪২ বছর বয়সী রোনাল্ডো কি তবে নিজের ১০০০ তম আন্তর্জাতিক গোল করে তবেই মাঠ ছাড়তে চান।

আরও পড়ুন: অবশেষে আর্জেন্টিনার বিরুদ্ধে কড়া হলো FIFA! ১০ ম্যাচের জন্য নির্বাসিত মেসির এই সতীর্থ, দিতে হবে বিশাল অঙ্কের টাকা

১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক থেকে আপাতত ২৩ গোল দূরে রয়েছেন সিআরসেভেন। গত মরশুমে তিনি ৩৮ গোল করেছিলেন। এই মরশুমে ২৩ গোল করা তার পক্ষে অসম্ভব নয় বলেই ধারণা ক্রীড়া বিশেষজ্ঞদের। ফুটবলকে চিরতরে বিদায় জানানোর আগে এই প্রথম ফুটবলার হিসেবে এই ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার জন্য মরিয়া থাকবেন রোনাল্ডো নিজেও।