পারদ পতনের মাঝেই ফের বৃষ্টির চোখরাঙানি! কালীপুজোয় আবহাওয়া কেমন থাকবে জানুন

Published on:

Published on:

Rain West Bengal South Bengal weather Kolkata North Bengal weather 5 November

বাংলা হান্ট ডেস্কঃ নভেম্বরের শুরু থেকেই রাজ্য জুড়ে শীতের আমেজ অনুভূত হচ্ছে। ভোরের কুয়াশা, হালকা শিরশিরানি ভাব জানান দিচ্ছে শীত আসতে আর বেশিদিন বাকি নেই। এর মাঝেই আবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে (South Bengal Weather) বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। কালীপুজো দীপাবলিতে রাজ্যের আবহাওয়া (West Bengal Weather Update) কেমন থাকবে জেনে নিন।

কালীপুজোয় কেমন থাকবে আবহাওয়া? | (South Bengal Weather)

হাওয়া অফিসের জারি করা বুলেটিন অনুযায়ী, বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, হুগলি সহ দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলায় কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পাঁচটি জেলায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। সেই জেলাগুলি হল কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা।

south bengal weather(267)

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এদিন শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ মহিলা-রূপান্তরকামীদের নিয়োগে ১০০% PF ভর্তুকি! প্রস্তাব শুভেন্দু সরকারের নয়া শিল্পনীতিতে

পাশাপাশি শুক্রবার থেকে রাজ্যের আবহাওয়ায় বড়সড় পরিবর্তন লক্ষ্য করা যাবে বলে আবহবিদ রবীন্দ্র গোয়েঙ্কা। তাঁর কথায়, সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে নেমে যেতে পারে। আকাশ মূলত পরিষ্কার থাকলেও ভোরের দিকে সামান্য কুয়াশা থাকবে। সেই সঙ্গেই বাতাসে সামান্য আর্দ্রতাও থাকতে পারে।

রবীন্দ্র গোয়েঙ্কা জানান, উত্তর পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝার জোরালো সম্ভাবনা রয়েছে। এর জেরে কোনও বাধা ছাড়াই উত্তুরে শীতল হাওয়া দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারবে। ফলে দক্ষিণবঙ্গবাসীর শীতের প্রথম আমেজ অনুভূত হতে পারে।

পারদ পতনের সম্ভাবনার পাশাপাশি রাজ্যে ফের বৃষ্টিরও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। জানা গিয়েছে, কালীপুজোর পরেরদিন তথা আগামী ৯ নভেম্বর থেকে ফের ঝেঁপে বৃষ্টি নামতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর | (North Bengal Weather)

দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও পারদ পতনের পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ কালিম্পং, দার্জিলিং ও আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি হতে পারে। তবে রবিবার অবধি আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। সপ্তাহান্তে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস অবধি তাপমাত্রা কমতে পারে।

কালীপুজোর আগেই রাজ্যে অল্প অল্প শীতের আমেজ পাওয়া যাচ্ছে। বৃষ্টি হলেও শীত আসতে বেশিদিন বাকি নেই তা জানান দিচ্ছে আবহাওয়া। পূর্বাভাস অনুযায়ী, কালীপুজো দীপাবলিতেও এই আবহাওয়াই বজায় থাকবে বলে মনে করা হচ্ছে।