ভ্যাপসা গরম হবে হাওয়া! রবিবার থেকে দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টি, আগামীকালের আবহাওয়ার খবর

Published on:

Published on:

South Bengal Weather forecast of severe storms and heavy rain for the new week
Follow

বাংলাহান্ট ডেস্ক: নিম্নচাপ সরে গিয়েছে রাজ্যের ওপর থেকে। যার কারণে হু হু করে গরম বাড়তে শুরু করেছে ফের। আবহাওয়া দপ্তর বলছে, ফের একবার মেজাজ বদলাতে পারে আবহাওয়ার। রবিবার থেকে ফের দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather

রবিবার থেকে ফের বাড়বে। আগামীকাল থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের কিছু জেলায়। রাত পোহালে দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলার কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা। এই সব জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এছাড়া বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, কলকাতা সহ একাধিক জেলায়।

আগামীকাল বৃষ্টির সম্ভাবনা উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়ায়। সোমবার এবং মঙ্গলবার ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়। এই দু’দিন বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলিতে।

আবহাওয়া দপ্তর বলছে, রাজ্যের ওপর থাকা নিম্নচাপটি শক্তি হারালেও সক্রিয় মৌসুমি অক্ষরেখার কারণেই বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। তবে বুধবার থেকে আর সেভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। আগামী সপ্তাহে তাপমাত্রা অনেকটা বাড়ার পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে।

south bengal weather(219)

আরও পড়ুন: রাজ্য সরকারি কর্মীদের আগস্ট মাসের বেতন নিয়ে বড় আপডেট! অর্থ দপ্তরের নয়া হিসেব দেখে নিন

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর | North Bengal Weather Update

উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। সোমবার অবদি ঝড়-বৃষ্টির দাপট কিছুটা কম থাকবে। মঙ্গলবার থেকে ফের ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সর্তকতা জারি হয়েছে উত্তরবঙ্গে। এছাড়া বাকি আলিপুরদুয়ার, কোচবিহার, দিনাজপুরের মতো জেলাগুলিও বিক্ষিপ্ত ভিজতে পারে।