বাংলাহান্ট ডেস্ক: রাজ্য সরকারি কর্মীদের (Government Employees) জন্য গুরুত্বপূর্ণ খবর। চলছে আগস্ট মাস। প্রায় শেষেরই পথে। আর চলতি মাসের শেষে রয়েছে পর পর টানা ছুটি। সেই কারণে রাজ্য সরকারি কর্মচারী, রাজ্য সরকার পোষিত কর্মচারী থেকে পেনশনভোগী, সকলেরই চিন্তা চলতি মাসে অ্যাকাউন্টে টাকা কবে ঢুকবে? এই সংক্রান্ত বিষয়ে সরকার তরফে (Government of West Bengal) এবার বড় আপডেট সামনে এল।
অগাস্ট মাসের বেতন কবে মিলবে? Government of West Bengal
অগাস্ট মাসের শেষ দিকে ২৮ তারিখ শুক্রবার রয়েছে রাখীবন্ধন। সেই কারণে ছুটি রয়েছে। সরকারি দপ্তর বন্ধ থাকবে সেদিন। তারপর শনি ও রবিবার এমনিতেই মিলবে সাপ্তাহিক ছুটি। এই পরিস্থিতিতে আগস্টের বেতন ও পেনশনের ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে। মূলত রাজ্য সরকারের ই-প্রদান নির্দেশিকার নিয়ম অনুযায়ী, নিয়মিত সরকারি কর্মচারীরা মাসের শেষ কর্মদিবসের আগের দিন পে পেয়ে থাকেন।

চলতি আগস্ট মাসের ক্ষেত্রে ৩১ আগস্ট পড়েছে সোমবার। আগস্টের শেষ কর্মদিবস ৩১ আগস্ট। ২৯ ও ৩০ আগস্ট যথাক্রমে শনি ও রবিবার পড়ায় শেষ কর্মদিবসের ঠিক আগের দিনটি হচ্ছে ২৭ আগস্ট, বৃহস্পতিবার। অর্থ দপ্তরের বিধি অনুযায়ী ২৭ তারিখেই বেতন পেয়ে যাবেন রাজ্য সরকারের নিয়মিত কর্মচারীরা। তবে সব শ্রেণির কর্মী কিন্তু একই দিনে টাকা পাবেন তেমনটা নয়।

আরও পড়ুন: PM Kisan-এর ২৪তম কিস্তিতে মিলবে কড়কড়ে ৪০০০ টাকা! ভাইরাল খবর নিয়ে মুখ খুলল সরকার
রাজ্য সরকারি কর্মচারীরা চলতি মাসের বেতন পাবেন ২৭ আগস্ট বৃহস্পতিবার। গ্রান্ট-ইন-এইড প্রাপ্ত কর্মী (স্কুল, মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত) বেতন ঢুকবে ৩১ আগস্ট, সোমবার। আর মজুরি, সাম্মানিক এবং স্টাইপেন্ড ঢুকবে ১ সেপ্টেম্বর, মঙ্গলবার। পেনশনভোগীদের জন্য জানিয়ে রাখি, অগাস্ট মাসের পেনশন মিলবে ১ সেপ্টেম্বর, মঙ্গলবার।













