আগামী সপ্তাহে চারদিন ব্যাঙ্ক বন্ধ! এক নজরে দেখে নিন RBI-এর ছুটির তালিকা…

Published on:

Published on:

Bank holiday 4 days will remain closed next week
Follow

বাংলা হান্ট ডেস্ক: আপনার যদি আগামী সপ্তাহের ব্যাঙ্কের কাজ থেকে থাকে তাহলে চট জলদি সেরে ফেলেন সেই সমস্ত কাজ। কারণ আগামী সপ্তাহে চারদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক । গ্রাহকদের উদ্দেশ্যে তাই আগেভাগেই ছুটির দিন ঘোষণা করে দিল আরবিআই। তাই ব্যাঙ্কের জরুরী কাজে থাকলে এই দিনগুলো আগের থেকে এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। জেনে নিন সেই বিষয়ে বিস্তারিত তথ্য (Bank Holiday)।

আগামী সপ্তাহে ব্যাঙ্ক বন্ধ ৪ দিন রইল তালিকা (Bank Holiday)

দেশজুড়ে সব ব্যাঙ্কে চারদিন ছুটি থাকবে না। সব শহরেও চারদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে না। আগস্টের শেষে সপ্তাহে একাধিক রাজ্যে ছুটি থাকতে পারে ব্যাঙ্কে। দেখে নিন সেই তালিকা (Bank Holiday)।

Bank holiday 4 days will remain closed next week

আরও পড়ুন: কলকাতায় গ্যাসের দামে বড় বদল! ৫, ১৪ ও ১৯ কেজির সিলিন্ডারের নতুন দাম জানুন

কোন কোন দিন বন্ধ থাকবে তা জানুন: আগামী ২৫ আগস্ট, মঙ্গলবার কেরল ও অন্ধ্রপ্রদেশে মিলাদ-উন-নবি, ফার্স্ট ওনাম, মিলাদ-ই-শরিফ উপলক্ষে ব্যাঙ্কে ছুটি ঘোষণা করা হয়েছে।

২৮ আগস্ট রাখি বন্ধন, পাং-লহাবসোল, শ্রী নারায়ণ গুরু জয়ন্তী, আইয়াঙ্কালি জয়ন্তী-সহ বিভিন্ন উপলক্ষে গুজরাট, মধ্যপ্রদেশ, জম্মু ও কাশ্মীর, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, রাজস্থান, কেরল ও হিমাচল প্রদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২৬ আগস্ট, ইদ-এ-মিলাদ, বারাওয়াফাত, মিলাদ-উন-নবি, তিরুভোনম উপলক্ষে দিল্লি-এনসিআর, মহারাষ্ট্র, কর্নাটক, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, উত্তরাখণ্ড, তেলঙ্গানা, মণিপুর, জম্মু ও কাশ্মীর, উত্তরপ্রদেশ, কেরল, বিহার, ছত্তিশগড় ও ঝাড়খণ্ডে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

৩০ আগস্ট, দেশজুড়ে সব ব্যাঙ্কেই সাপ্তাহিক ছুটির দিন। সব ব্যাঙ্ক ওইদিন বন্ধ থাকবে। ব্যাঙ্ক বন্ধ থাকলেও আপনি অনলাইন অথবা ইউপিআই এর মাধ্যমে টাকা লেনদেন করতে পারবেন (Bank Holiday)।