Durga Puja 2026 Live Updates

‘আমরা বিয়ন্ড কম্পিটিশন! ওদিকের কি খবর?’ দুর্গাপুজোর মন্ডপ থেকেই বললেন শঙ্কুদেব পান্ডা

Published on:

Published on:

Shankudev Panda at Parkstreet Durgapuja
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডার (Shankudev Panda) হাত ধরে এই প্রথম পার্ক স্ট্রিটে দুর্গা পুজা (Park Street Durga Puja 2026) হচ্ছে। এতদিন পর্যন্ত বিশেষ করে তৃণমূল আমল থেকে এই পার্ক স্ট্রিট বড়দিনের জন্যই বেশি জনপ্রিয়। এবার সেখানে দেবী দুর্গার আরাধনা করছেন বিজেপির যুব নেতা শম্ভুদেব পান্ডা।

আমরা কম্পিটিশনেরও অনেক ওপরে : শঙ্কুদেব পান্ডা

বুধবার সেই পুজো মন্ডপে দাঁড়িয়ে, বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা বললেন, ‘আমরা বিয়ন্ড কম্পিটিশন। নোংরা রাজনীতি করতে দেব না। এখনই তাড়াতাড়ি করুন, দেখে নিন। প্রচুর ভিড় হচ্ছে। এখনই যদি এই হয় রাত চারটে-পাঁচটা পর্যন্ত ভিড় হচ্ছে, তাহলে অষ্টমীর দিন কী হবে ভাবুন? নবমীর দিন কী হবে ভাবুন?’

এরপরই রাজ্যের বিরোধী দলগুলিকে চরম কটাক্ষ করে শঙ্কু বাবু বললেন, ‘আমাদের তো গেট ছোট করে, লোক এসো এসো বলে দাঁড় করিয়ে ছবি তুলে দেখাতে হচ্ছে না। আমাদের তো জনসমুদ্র, সুনামি হচ্ছে। তা ওদিকের কি খবর? কত লোক হচ্ছে? কে যেন বলেছিলেন আমাদেরকে লোক ধার দেবেন? তিনি কোথায়?কি

আরও পড়ুনঃ এক বছরেই শিল্পপতি ও বিনিয়োগকারীদের গন্তব্য হবে বাংলা, বড় বার্তা শুভেন্দু অধিকারীর

যদিও রাজ্যবাসীকে আশ্বস্ত করতে, শঙ্কুদেব এদিন বললেন, ‘কাঁদবেন না, চাপ নেবেন না, এখান থেকে কিছু লোক যাবে দেখতে। কি অবস্থা আপনাদের দেখবার জন্য। আমার টেক্কায় খেলছি না, আমরা সুপার ট্রাম্প কার্ড। পদ্মপুকুর, তরুণের পুকুর, কেয়াদির ডাঙা কানের।’

একইসাথে তিনি দাবি করেছেন, ‘আমরা কম্পিটিশনের পুরস্কারে নেই, আমরা বিয়ন্ড কম্পিটিশন। আমরা থিম হিসাবে বেছে নিয়েছি মহাদেব। সবার উপরে মহাদেব। থিম মহাদেবের বিভিন্ন ক্রোধের তাণ্ডব, প্রলয় এর ওপরেই তৈরি হয়েছে। এটা খুবই জরুরী ছিল কারণ পার্ক স্ট্রিটে সাধারণত হিন্দুরা তাদের পূজা অর্চনা, তাদের কাজ এর আগে যথাযথভাবে করতে পারেনি।’

সবশেষে শঙ্কুদেব বললেন, ‘তাই আমাদের মনে হয়েছে এটাই আদর্শ থিম। ধর্মের বিরোধিতা করে, ধর্মকে ব্যবসা করবার জন্য ব্যবহার করে, নোংরা রাজনীতি করতে দেব না। আজকে যদি ওদের বুক স্টলের জন্য কোথাও ঝামেলা হয় তার দায় কে নেবে? এত মানুষ আসছেন ধর্মের উপর ভিত্তি করেই তো? ধর্মকে ভালোবেসেই তো? হিন্দু ধর্মকে আপন করেই তো?’ অন্যদিকে বুক স্টল প্রসঙ্গে পরক্ষণেই তিনি বললেন, ‘বুক স্টলে ধর্ম বিরোধী কথা লেখা আছে।’