KMC এলাকার পেনশনারদের অ্যাকাউন্টে DA ঢোকা শুরু, বকেয়া নিয়ে বড় সুখবর দিলেন মলয় মুখোপাধ্যায়

Published on:

Published on:

dearness allowance(283)
Follow

বাংলাহান্ট ডেস্ক: বকেয়া ডিএ (Dearness Allowance) নিয়ে চর্চা তুঙ্গে। সুপ্রিম কোর্টে মামলার মধ্যেই ফের কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত মামলার শুনানি হয়েছে। যেখানে রাজ্য সরকারপোষিত স্কুলগুলির শিক্ষক, শিক্ষাকর্মীরা বকেয়া নিয়ে বড় নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারকে। আর এরই মধ্যে KMC এলাকার পেনশনারদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করল বকেয়া ডিএ। বহু অপেক্ষার পর সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশ মতো বকেয়া মহার্ঘ ভাতার অংশ কলকাতা পুরসভা এলাকায় বসবাসকারী অবসরপ্রাপ্ত কর্মচারীরা (Pensioners) হাতে পেলেন।

দীর্ঘ অপেক্ষার পর বকেয়া DA ঢোকা শুরু | Dearness Allowance

ডিএ মামলার মূল মামলাকারী সংগঠন কনফেডারেশন অব স্টেট গভঃ এমপ্লয়িজ-এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় সম্প্রতি সমাজমাধ্যমে কলকাতা পুরসভা এলাকায় বসবাসকারী অবসরপ্রাপ্ত কর্মচারীদের বকেয়া নিয়ে ভালো খবর দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন PNB এবং Indian Bank বকেয়া ছাড়তে চলেছে। এবার সেই সংক্রান্ত নয়া আপডেট দিলেন সরকারি কর্মচারী সংগঠনের নেতা।

শনিবার ফেসবুকে মলয়বাবু লিখেছেন, “গতকাল (২০. ০৮) পোস্ট করে বলেছিলাম KMC এলাকা PNB এবং Indian Bank আজ (২১. ০৮) ক্রেডিট শুরু হবে। হওয়া শুরু হয়েছে।” সেই সংক্রান্ত স্ক্রিনশটও শেয়ার করেছেন মলয়বাবু।

তিনি লিখেছেন, “গতকাল নিম্নের এই পোস্টটি করে বলেছিলাম, যে পিএনবি এবং ইন্ডিয়ান ব্যাঙ্ক আজ ২১-৮ -২৬ থেকে তাদের বকেয়া রিলিজ করবেন। এবং তা শুরু হয়েছে।” এবার থেকে ধাপে ধাপে সবকটি ব্যাঙ্ক বকেয়া ডিএ দেওয়ার প্রক্রিয়া শুরু করবে বলেও জানিয়েছেন মলয়বাবু। যে খবর নিঃসন্দেহে অনেকটা স্বস্তি নিয়ে এসেছে কলকাতা পুরসভা এলাকায় বসবাসকারী অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য।

আরও পড়ুন: কলকাতায় গ্যাসের দামে বড় বদল! ৫, ১৪ ও ১৯ কেজির সিলিন্ডারের নতুন দাম জানুন

উল্লেখ্য, এর আগেও এই সংখ্যক পেনশনারের অ্যাকাউন্টে বকেয়া ডিএ ঢুকেছিল বলে জানা গিয়েছে। এবার ফের কিছু ব্যাঙ্ক টাকা ছাড়তে শুরু করল। এবার ধাপে ধাপে এই পেনশনারদের সকলের অ্যাকাউন্টে শীঘ্রই বকেয়ার টাকা ক্রেডিট হবে বলে আশা করা হচ্ছে।