বাংলা হান্ট নিউজ ডেস্কঃ নিউজিল্যান্ডের বিরুদ্ধে (New Zealand vs India) একটি ম্যাচে হারতেই চূড়ান্ত সমালোচনার শিকার হয়েছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। বল হাতে তার নেতৃত্বে ভারতীয় বোলারদের অবস্থা সঙ্গীন। সেই নিয়ে সমালোচনার পাশাপাশি অধিনায়ক হিসেবে তিনি নিজেও ব্যাট হাতে ভোগান্তির সম্মুখীন হচ্ছেন। ভারতীয় টি-টোয়েন্টি দলে (Indian Cricket Team) তার জায়গা পাওয়া নিয়েই অনেক ক্রিকেট বিশেষজ্ঞ প্রশ্ন তুলে দিচ্ছেন।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে শতরান হাঁকিয়েছিলেন শ্রেয়স। তারপর থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের চারটি ম্যাচে খেলে মোট ৮ টি ম্যাচে মাত্র দুইবার মনে রাখার মতো ব্যাটিং করতে পেরেছেন শ্রেয়স। বাকি ম্যাচগুলিতে ব্যাট হাতে ব্যর্থতাই ছিল তার সঙ্গী। গত ম্যাচেও ২৬০ রানের টার্গেট তাড়া করতে নেমে মাত্র ২২ রান করেই ড্রেসিংরুমে ফিরেছিলেন ভারতীয় অধিনায়ক।

অনেকেই মন্তব্য করছেন যে ঠিক এই কারণেই সূর্যকুমার যাদবকে দল থেকে ছেঁটে শ্রেয়স আইয়ারকে অধিনায়ক করা হয়েছিল। স্কাইও অধিনায়ক হিসেবে সফল ছিলেন কিন্তু ব্যাট হাতে শোচনীয় পারফরম্যান্স করছিলেন দিনের পর দিন। তবে শ্রেয়স এতটাও খারাপ ছন্দে নেই। নিয়মিত না হলেও তিনি রান পাচ্ছেন। আর সেই সূত্রেই তিনি ভারতীয় অধিনায়ক হিসেবে ভেঙে দিয়েছেন রোহিত শর্মার একটি বড় রেকর্ড।
আরও পড়ুন: ভারতীয় টেস্ট দল নিয়ে চিন্তা বাড়লো গম্ভীরের! একের পর এক ম্যাচে ব্যর্থ এই তারকা ক্রিকেটার
ভারতীয় অধিনায়ক হিসেবে এতদিন এক ক্যালেন্ডার বর্ষে সর্বাধিক রান করার রেকর্ডটি ছিল রোহিত শর্মার রানের পাশে। ২০২২ সালে ক্যাপ্টেন রোহিত ২৯ টি ম্যাচে ব্যাট হাতে নেমে ১৩৪ স্ট্রাইক রেটে ৩ টি অর্ধশতরান সহ ৬৫৬ রান করেছিলেন। তার চেয়ে ৪ ইনিংস কম খেলেই অধিনায়ক শ্রেয়স ১৪৯ স্ট্রাইক রেটে একটি শতরান ও ২ টি হাফসেঞ্চুরি সহ ৬৬৬ রান করেছেন। চলতি বছরে আরও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন তিনি। তার সামনে সুযোগ থাকছে ভারতীয় অধিনায়ক হিসেবে এক বছরে ৭০০ রানের গণ্ডি ছোঁয়ার।
আরও পড়ুন: কোহলির ১০ বছর পুরোনো রেকর্ড ভাঙলেন অভিষেক! প্রথম ভারতীয় হিসেবে গড়লেন এই বড় কীর্তি
তবে ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর পুরোপুরি ভরসা রাখছেন ভারতীয় অধিনায়কের ওপর। গম্ভীরের মতে অনেক সময়ই দলের প্রয়োজনে নিজের পছন্দের চার নম্বর জায়গা ছেড়ে আরও নীচে ব্যাটিং করে বড় মনের পরিচয় দিয়েছেন শ্রেয়স। ফলে কিছু ম্যাচে তার ব্যর্থতাকে এখনই গুরুত্ব দিতে। নারাজ ভারতকে দুটি আইসিসি ট্রফি জেতানো কোচ।












