মহিলাদের জন্য রাখিবন্ধনের উপহার! ফ্রি বাসযাত্রার ঘোষণা মুখ্যমন্ত্রীর…

Published on:

Published on:

Free Bus announce Chief Minister travel for Rakhi Bandhan
Follow

বাংলা হান্ট ডেস্ক: এবার সরকারি বাসে মহিলাদের ফ্রিতে যাত্রা করার সুযোগ করে দিয়েছে (Free Bus)। আর এবার রয়েছে মহিলাদের জন্য আরেকটা বিশেষ সুযোগ। যেখানে মহিলারা তার সঙ্গে থাকা সঙ্গীকেউ নিয়ে যেতে পারবেন বাসে করে। তাও আবার বিনামূল্যে। এমন বিশেষ সুবিধা পাওয়া যাবে 27 ও 28 আগস্ট পর্যন্ত। এমন সুবিধা পাওয়া যাবে উত্তরপ্রদেশে। রাখি উপলক্ষে বিশেষ উপহার দিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

রাখিবন্ধনে ফ্রি বাস বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর (Free Bus)

এই বিষয়ে শনিবার লখনউয়ে নিজের সরকারি বাসভবনে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন যোগী আদিত্যনাথ। সেই বৈঠকেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি মুখ্যমন্ত্রী পরিবহণ, পুলিশ ও প্রশাসনকে উৎসবের সময় মহিলাদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার নির্দেশ দেন (Free Bus)।

Free Bus announce Chief Minister travel for Rakhi Bandhan

আরও পড়ুন: ২৪ অগস্ট থেকে একগুচ্ছ ট্রেন বাতিল, বহু ট্রেনের সময় বদল করল রেল

এছাড়াও মহিলাদের নিরাপত্তার জন্য রাজ্যজুড়ে অ্যান্টি-রোমিও স্কোয়াড সক্রিয় রাখার নির্দেশও দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি বাসচালকদের মদ্যপান বা অন্য কোনও নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাতে না দেওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

পাশাপাশি প্রয়াগরাজ, বারাণসী, লখনউ, কানপুর, গোরখপুর সহ একাধিক এলাকার প্রশাসনিক আধিকারীকদের থেকে জল জমার কারণ ও ক্ষতিগ্রস্ত এলাকার বিস্তারিত রিপোর্ট চান তিনি। উত্তরপ্রদেশের ১৯টি বন্যাপ্রবণ জেলার পরিস্থিতি নিয়েও পৃথকভাবে পর্যালোচনা করা হয়।

বলিয়া, গোন্ডা, বহরাইচ, বারাবাঁকি, ফারুখাবাদ ও লাখিমপুর খেরির জেলাশাসকদের কাছ থেকে ত্রাণ ও উদ্ধারকাজের অগ্রগতি জানতে চান যোগী। তিনি সব জেলার কন্ট্রোল রুম ২৪ ঘণ্টা সচল রাখা এবং সদর দফতর থেকে নিরবচ্ছিন্ন নজরদারির নির্দেশ দেন (Free Bus)।