Durga Puja 2026 Live Updates

২৪ অগস্ট থেকে একগুচ্ছ ট্রেন বাতিল, বহু ট্রেনের সময় বদল করল রেল

Published on:

Published on:

Indian Railways Sitalkuchi and Sitai to be connected by rail
Follow

বাংলা হান্ট ডেস্ক: দক্ষিণ পূর্ব রেলের (Indian Railways) খড়গপুর ডিভিশনের যাত্রীদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ খবর। কারণ উন্নয়ন ও গুরুত্বপূর্ণ রেল সেতু নির্মাণের কাজের ফলে ব্যাহত হতে চলেছে ট্রেন চলাচল। সূত্রের খবর নারায়ণগড় ও ভদ্রক এর মধ্যে তৃতীয় লাইন তৈরীর উদ্দেশ্যে আগামী ২৪ থেকে ৩০ আগস্ট পর্যন্ত নন ইন্টারলকিং এর কাজ চলবে। এর ফলে বেশ কিছু ট্রেনের সময়সীমা পরিবর্তন করা হয়েছে। জেনে নিন সে বিষয়ে তথ্য।

২৪ অগস্ট থেকে রেলে বড় বদল বাতিল বহু ট্রেন (Indian Railways)

সূত্রের খবর, ১৯ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনের ‘ট্র্যাফিক ও পাওয়ার ব্লক’ নেওয়া হচ্ছে। এই উন্নয়নমূলক কাজের কারণে আগামী কয়েক দিনে একাধিক মেমু, লোকাল ও গুরুত্বপূর্ণ মেল-এক্সপ্রেস ট্রেন বাতিল এবং সময় পরিবর্তন করা হয়েছে। পাশাপাশি জলেশ্বর ইয়ার্ডের কাজের জন্য ২৪ থেকে ৩০ অগস্টের মধ্যে খড়গপুর–বালেশ্বর মেমু, খড়গপুর–ভদ্রক মেমু এবং ভদ্রক–বালেশ্বর মেমু স্পেশাল পুরোপুরি বাতিল থাকবে (Indian Railways)।

Indian Railways services from august 24 many trains cancelled

আরও পড়ুন: সোনার বাজারে ফের আগুন! আজ কত হল ১০ গ্রাম হলুদ ধাতুর দাম?

একই সঙ্গে দূরপাল্লার বহু ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। ফলকনুমা এক্সপ্রেস, হাওড়া–পুরী ধৌলি এক্সপ্রেস, হাওড়া ও এসএমভিবি দুরন্ত এক্সপ্রেস, ইস্ট কোস্ট এক্সপ্রেস, অমৃত ভারত এক্সপ্রেস, ত্রিপুরার  স্পেশাল এবং ভুবনেশ্বর ও নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসের মত একাধিক ট্রেন নির্দিষ্ট দিনগুলিতে ৬০ থেকে ২৭০ মিনিট পর্যন্ত দেরিতে ছাড়বে। রাধিকাপুর–এসএমভিটি বেঙ্গালুরু এক্সপ্রেসও প্রায় ২৬০ মিনিট পুনর্নির্ধারিত সময়ে যাত্রা শুরু করবে।

সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহে বালিচকের গার্ডার বসানোর কাজের কারণে ১৯ ও ২০ সেপ্টেম্বর হাওড়া-পুরী এক্সপ্রেস, সমলেশ্বরী এক্সপ্রেস, ক্রিয়া যোগ এক্সপ্রেস, হাওড়া–চক্রধরপুর এক্সপ্রেস, হাওড়া–বোকারো এক্সপ্রেস এবং পুরী–দিঘা এক্সপ্রেসের মত একগুচ্ছ দূরপাল্লার ট্রেন বাতিল ঘোষণা করা হয়েছে। এর পাশাপাশি নিত্যযাত্রীদের দৈনিক চলাচলেও বড় প্রভাব পড়তে চলেছে।

১৯ ও ২০ সেপ্টেম্বর একাধিক হাওড়া–খড়গপুর এবং হাওড়া–মেদিনীপুর লোকাল ট্রেন পুরোপুরি বাতিল থাকবে।সেপ্টেম্বর ব্লকের সময় এলটিটি–শালিমার এক্সপ্রেস, আজাদ হিন্দ এক্সপ্রেস, মুম্বই–হাওড়া মেল এবং পোরবন্দর–সাঁতরাগাছি এক্সপ্রেস তিন থেকে ছয় ঘণ্টা পর্যন্ত দেরিতে ছাড়বে। একই সঙ্গে পুরী–হাওড়া এক্সপ্রেস ও মেদিনীপুর লোকালের সময় পিছিয়ে দেওয়া হয়েছে (Indian Railways)।