সোনার বাজারে ফের আগুন! আজ কত হল ১০ গ্রাম হলুদ ধাতুর দাম?

Published on:

Published on:

Gold Price rose again at the end of the month of august
Follow

বাংলা হান্ট ডেস্ক: সোনার দাম বাড়ায় মাথায় হাত পড়েছে সাধারণ নাগরিক থেকে বিক্রেতাদের। বর্তমানে ২৪ ক্যারেট সোনার দাম ১ লাখের গণ্ডি পার করেছে। এমনকি ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ১ লাখের গণ্ডিতে রয়েছে। এই সোনার দাম (Gold Price) বৃদ্ধি পাওয়ায়, বিশেষজ্ঞরা বলছেন এইতো সবে শুরু, বছরের শেষের দিকে আরও দাম বাড়বে সোনার। তবে আজকের লেটেস্ট রেট কত জানুন।

ফের মাসের শেষে বাড়ল সোনার দাম জানুন আজকের লেটেস্ট রেট (Gold Price)

মধ্যবিত্তদের কাছে সোনা গহনার পাশাপাশি সঞ্চয়ের জিনিস। সোনা যে কেবলমাত্র গয়না হিসেবে ব্যবহৃত হয় তা নয়। অনেকে সঞ্চয়ের জন্য সোনা কিনে থাকে‌। তবে সোনার দাম বাড়লে মধ্যবিত্তদের চিন্তা বেড়ে যায়। বর্তমানে হলুদ ধাতুর দাম যে পর্যায়ে পৌঁছেছে তাতে মধ্যবিত্তদের প্রায় ধরা ছোঁয়ার বাইরে চলে গিয়েছে সোনা কেনা। শুধুমাত্র যে সোনার দাম বেড়েছে তা নয় সোনার পাশাপাশি বেড়েছে রুপোর দাম। দেখে নিন আজকের লেটেস্ট রেট (Gold Price)।

Gold Price rose again at the end of the month of august

আরও পড়ুন: আগামী সপ্তাহে চারদিন ব্যাঙ্ক বন্ধ! এক নজরে দেখে নিন RBI-এর ছুটির তালিকা…

২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১৫৪৫৫টাকা। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৫৪৫৫০ টাকা। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৬২৬০ টাকা। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৬২৬০০টাকা। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৬১৮০টাকা। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৬১৮০০ টাকা।

সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ২৪৭৮৫টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২৪৭৮৫০ টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২৪৭৭৫ টাকা। ১০০ কেজি রুপোর বাটের দাম ২৪৭৭৫০ টাকা।

সোনা কেনার ক্ষেত্রে জুয়েলারিতে হলমার্কের চিহ্ন, হলমার্কিং এর বছর ও ক্যারেট এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস (BIS)এর স্ট্যাম্প উল্লেখ থাকে। এই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস হলো এমন একটি সার্টিফিকেট যা নিশ্চিত করে গয়নাটি ব্যুরো কর্তৃক নির্ধারিত মান অনুযায়ী তৈরি হয়েছে কিনা। এছাড়াও যারা সঞ্চয়ের জন্য সোনা কিংবা সোনার বার কেনেন তারা বরাবরই ২৪ ক্যারেটর পাকা সোনা কেনেন (Gold Price)।