বাংলাহান্ট ডেস্ক: বর্ষাকালে বাঙালির ইলিশ (Hilsa Fish) রসনা আরও জমে ওঠে। সারা বছর স্টোরেজের ইলিশ পাওয়া গেলেও এই সময়টাতেই বাজারে ওঠে টাটকা ইলিশ। তাই ইলিশের জন্য বর্ষার অপেক্ষাতেই থাকেন ভোজনরসিকরা। আর যে যাই বলুক না কেন, ইলিশের স্বাদ কিন্তু বর্ষাকালেই সবথেকে বেশি হয়।
কোন বাজারে মেলে টাটকা ইলিশ (Hilsa Fish)?
কোলাঘাট বা দিঘা থেকে শহর ও শহরতলির বিভিন্ন বাজারে এসে পৌঁছায় ইলিশ। তবে শহরের বাজারগুলিতে কি সবসময় খাঁটি, টাটকা ইলিশ পাওয়া সম্ভব? হ্যাঁ সম্ভব। কলকাতার কাছেই এক বাজার আছে যেখানে মেলে একেবারে টাটকা রূপোলি আঁশের ইলিশ।

পাইকারি দরেও মেলে মাছ: মৎস্যজীবীরা সদ্য জালে পড়া ইলিশ নিয়ে আসেন এখানে। কথা হচ্ছে ডায়মন্ড হারবারের নগেন্দ্র বাজারের। এখানে পাইকারি দরে যেমন মাছ কিনতে পাওয়া যায়, তেমনই ক্রেতারা চাইলে দাঁড়িয়েও পছন্দ করে কিনে নিতে পারবেন মাছ।
আরও পড়ুন: অরুণাচল নিয়ে চলছে চাপানউতর! চিন সফরে যাচ্ছেন অজিত ডোভাল, বসবেন বিশেষ বৈঠকে
কীভাবে যাবেন এই বাজারে: বর্তমানে প্রচুর ইলিশ এসেছে নগেন্দ্র বাজারে। ইলিশপ্রেমীদের (Hilsa Fish) জন্য স্বর্গ বলা যায় এই বাজারকে। পিটিএস থেকে সরকারি বাস ধরে নামমাত্র ভাড়ায় চলে যান নগেন্দ্র বাজার। বাস একদম বাজারের মুখেই নামাবে। বাস ছাড়া রয়েছে ট্রেনের অপশনও। ট্রেনে ডায়মন্ড হারবার স্টেশনে নেমে সেখান থেকে টোটো ধরে পৌঁছে যাবেন বাজারে।
আরও পড়ুন : মহারাষ্ট্রের পর এবার দিল্লি! iPhone-এর EMI-র চাপে যমুনায় ঝাঁপ যুবকের
ভালো ইলিশের খোঁজে বিভিন্ন বাজারে ঢুঁ মারতে কুণ্ঠা বোধ করেন না ভোজনরসিকরা। বাড়ির কাছের বাজার থেকে দূরের বাজারেও দূরদূরান্ত থেকে ভিড় জমান ক্রেতারা। টাটকা ইলিশ পেলে মুখে তৃপ্তির হাসি নিয়ে বাড়ি ফেরেন তারা।













