বাংলাহান্ট ডেস্ক: এখনও করে উঠতে পারেননি রান্নার এলপিজি গ্যাসের ই কেওয়াইসি (LPG e-KYC)? তবে আপনার জন্য রইল এক জরুরি খবর। আরও বাড়িয়ে দেওয়া হল এলপিজির ই কেওয়াইসি করার মেয়াদ। এই নিয়ে দুবার বাড়ানো হল সময়। প্রাথমিক ভাবে জানানো হয়েছিল, ১৬ অগাস্ট শেষ তারিখ। এই তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে ই কেওয়াইসি। এরপর তা বাড়িয়ে করা হয় ২৩ অগাস্ট। কিন্তু এখনও প্রায় ১৪ শতাংশ গ্রাহকের ই কেওয়াইসি করা বাকি রয়ে গিয়েছে বলে খবর।
আরও বাড়ল এলপিজির ই কেওয়াইসি (LPG e-KYC) করার মেয়াদ
তেল বিপণনকারী সংস্থা সূত্রে খবর, এখনও পর্যন্ত প্রায় ৮৬ শতাংশ গ্রাহকের এলপিজি ই কেওয়াইসি সম্পূর্ণ হয়েছে। ১৪ শতাংশের এখনও বাকি ই কেওয়াইসি করা। তাদের জন্য মেয়াদ বৃদ্ধির এই সিদ্ধান্ত লাভজনক হবে বলেই মনে করা হচ্ছে।

কত হল সময়সীমা: তেল বিপণনকারী সংস্থা সূত্রে জানা যাচ্ছে, বর্তমানে নাম বদলের জন্যই বেশি মানুষ আসছেন। নতুন করে ই কেওয়াইসি করার মেয়াদ বৃদ্ধি করে আগামী ৩১ অগাস্ট পর্যন্ত করা হয়েছে। উল্লেখ্য, প্রথমে ই কেওয়াইসি করার প্রাথমিক সময়সীমা ছিল ১৬ অগাস্ট। তারপর তা বাড়িয়ে করা হয় ২৩ অগাস্ট। এবার ফের বাড়ানো হল সময়সীমা।
আরও পড়ুন : মাটিতে মিশে গেছে সম্মান, কিন্তু ডুরান্ড হাতছাড়া হলেও ইস্টবেঙ্গলের থেকে এই পুরস্কার ছিনিয়ে নিলো মোহনবাগান!
কেন করতে হবে ই কেওয়াইসি: মূলত রান্নার গ্যাসের বুকিংয়ের ক্ষেত্রে স্বচ্ছতা আনতে ই কেওয়াইসি (LPG e-KYC) বাধ্যতামূলক করা হয়েছে। একই নামে একাধিক গ্যাস ও ভুয়ো তথ্য দিয়ে বুক করা গ্যাসের কানেকশনগুলি চিহ্নিত করতে বাতিল করার উদ্যোগ নিয়েছে তেল সংস্থাগুলি। এই প্রক্রিয়ার জন্য বেশ কিছু ডকুমেন্ট প্রয়োজন হবে।
আরও পড়ুন : কলকাতা থেকে ঢিল ছোড়া দূরত্বে, টাটকা ইলিশের হাট বসে এই বাজারে, চলে যান ছুটির দিনে
আধার কার্ড, গ্যাস কানেকশনের পাসবুক, এলপিজি গ্রাহক নম্বর, আধারের সঙ্গে লিঙ্ক থাকা মোবাইল নম্বর- এই ৪ তথ্য সঙ্গে রাখতেই হবে। অনলাইন এবং অফলাইন দুভাবেই করা যাবে ই কেওয়াইসি।













