Skip to content
Bangla Hunt
3
  • টেক নিউজ
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • রাজনীতি
  • রাশিফল
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন
  • টেক নিউজ
  • চাকরির খবর
  • টাকা পয়সা
  • ভাইরাল
  • আবহাওয়া
  • রাশিফল
  • লাইফস্টাইল
  • অন্যান্য

  • অপারেশন বেঙ্গল
  • দিদিগিরি
  • প্রিমিয়াম
  • ব্র্যান্ড ষ্টুডিও
  • বোধন
  • সোশ্যাল সামিট
  • বাংলাহান্ট স্পোর্টস ক্লাব

Home - রাজনীতি - অভিষেকের অ্যাকাউন্ট খুলে দিল ব্যাঙ্ক! নোটিস ছাড়া ফ্রিজ নিয়ে কড়া হুঁশিয়ারি হাই কোর্টের

অভিষেকের অ্যাকাউন্ট খুলে দিল ব্যাঙ্ক! নোটিস ছাড়া ফ্রিজ নিয়ে কড়া হুঁশিয়ারি হাই কোর্টের

Soumita Paul

Published on: August 24, 2026

Soumita Paul

Published on: August 24, 2026

Abhishek Banerjee's bank account unfreeze following High Court order
Google News
Follow

বাংলা হান্ট ডেস্ক : ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়া নিয়ে হাইকোর্টে স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কেওয়াইসি সংক্রান্ত সমস্যার কথা জানিয়ে তাঁর ব্যক্তিগত অ্যাকাউন্ট সাময়িক ভাবে বন্ধ করেছিল ব্যাঙ্ক। কলকাতা হাই কোর্টে সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছিলেন অভিষেক। সোমবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চে মামলাটির নিষ্পত্তি হয়েছে। একই সঙ্গে কোনও গ্রাহকের অ্যাকাউন্ট ফ্রিজ করার আগে তাঁকে যথাযথ ভাবে জানানোর প্রয়োজনীয়তার কথাও স্পষ্ট করেছে আদালত।

KPS Admission 2026
SNU Admission 2026

অভিষেকের (Abhishek Banerjee) ব্যাঙ্ক অ্যাকাউন্ট চালু করল হাইকোর্ট

অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য জানান, কেওয়াইসি সম্পন্ন করার সময় অভিষেকের ছবি পর্যন্ত নেওয়া হয়নি। তাঁর মক্কেল কখনও কেওয়াইসি করতে অস্বীকার করেননি বলেও আদালতে দাবি করেন তিনি। তাহলে আগে থেকে কোনও সতর্কতা না দিয়েই কেন অ্যাকাউন্ট ফ্রিজ করা হল, সেই প্রশ্ন তোলেন আইনজীবী। ভবিষ্যতে ব্যাঙ্ক কর্তৃপক্ষ যাতে একই ধরনের পদক্ষেপ না করে, তার জন্য প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার আবেদন জানান অভিষেকের আইনজীবী। পাশাপাশি, অ্যাকাউন্ট ফ্রিজ করার কারণে অভিষেককে যে হয়রানির মুখে পড়তে হয়েছে, তার জন্য ব্যাঙ্ককে জরিমানা করার দাবিও আদালতে তোলা হয়।

এই মামলায় বিচারপতি কৃষ্ণ রাও হাইকোর্টে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে জানান, নিয়ম মেনে কোনও গ্রাহকের অ্যাকাউন্ট বন্ধ বা ফ্রিজ করার প্রয়োজন হলেও সংশ্লিষ্ট ব্যক্তিকে আগে জানানো উচিত। কী কারণে অ্যাকাউন্টে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে এবং কী পদক্ষেপ করলে তা এড়ানো সম্ভব—সেটিও গ্রাহককে পরিষ্কার করে জানানো দরকার। ভবিষ্যতে এমন পরিস্থিতিতে গ্রাহককে না জানিয়ে সরাসরি অ্যাকাউন্ট ফ্রিজ না করার বিষয়টি ব্যাঙ্ক কর্তৃপক্ষকে মনে রাখার পরামর্শ দিয়েছে আদালত।

প্রসঙ্গত, সম্প্রতি চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়েছিলেন অভিষেক। সুপ্রিম কোর্ট তাঁকে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়ার পর জানা যায়, তাঁর ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। একই সময়ে তাঁর দুটি ক্রেডিট কার্ডও ব্লক করে দেওয়া হয়েছিল বলে আদালতে জানানো হয়েছিল। সেই সময় অভিষেকের আইনজীবী প্রশ্ন তোলেন, যখন তাঁর কেওয়াইসি-র বৈধতা ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত রয়েছে, তখন কেন ব্যাঙ্ক এমন পদক্ষেপ করল।

Abhishek Banerjee's bank account unfreeze following High Court order

আরও পড়ুন : আরও বাড়ল সময়সীমা, এখনও এলপিজির e-KYC না করলে পস্তাবেন

শেষ পর্যন্ত আদালতের নির্দেশে ব্যাঙ্কের প্রতিনিধি অভিষেকের বাড়িতে গিয়ে কেওয়াইসি সম্পন্ন করেন। এরপর অ্যাকাউন্টও পুনরায় সক্রিয় করে দেওয়া হয়েছে। ফলে অভিষেককে ঘিরে মামলাটির নিষ্পত্তি হলেও, এই ঘটনায় গ্রাহকের অ্যাকাউন্ট ফ্রিজ করার আগে ব্যাঙ্কের তরফে সতর্কবার্তা দেওয়ার প্রয়োজনীয়তাই আরও একবার সামনে আনল কলকাতা হাই কোর্ট।

Related Stories

View All
dearness allowance(286)

বকেয়া DA-র হিসেবে বড় গরমিল! ফের হাজার হাজার টাকা ঢুকতে শুরু করল অ্যাকাউন্টে

Cooking Tips pure ghee at home with minimal effort

ঘি-মাখন দুটোই হবে একসঙ্গে! বাড়িতে বানানোর সহজ পদ্ধতি জানুন…

State Government employees Government holiday list for August 2026 last week

মাসের শেষে ছুটির ফোয়ারা! ৪ দিন বন্ধ থাকবে সরকারি অফিস, হলিডে লিস্ট দেখুন

ISRO announces that the Bharatiya Antariksha Station will be built by 2035.

মহাকাশে ভারতের ‘নিজস্ব ঠিকানা’! ২০৩৫-এর মধ্যে তৈরি হবে ভারতীয় অন্তরীক্ষ স্টেশন, ঘোষণা ISRO-র

Breaking News

View All
Agnimitra Paul launched Durga Suraksha Squad in Asansol

নারী নিরাপত্তায় ২৪ ঘণ্টা চলবে নজরদারি! পুজোর আগেই রাস্তায় নামল দুর্গা সুরক্ষা স্কোয়াড

August 24, 2026
LPG Cylinder what is the price of gas in Kolkata in august

গ্যাস সিলিন্ডারের দামে ফের পতন! কলকাতায় নতুন রেট কত?

August 24, 2026
Abhishek Banerjee's bank account unfreeze following High Court order

অভিষেকের অ্যাকাউন্ট খুলে দিল ব্যাঙ্ক! নোটিস ছাড়া ফ্রিজ নিয়ে কড়া হুঁশিয়ারি হাই কোর্টের

August 24, 2026
Supreme Court rejects Mahua Moitra urgent hearing plea in circuit house eviction case

সুপ্রিম-ধাক্কা খেলেন মহুয়া মৈত্র! তৃণমূল সাংসদের আবেদনে গুরুত্বই দিল না আদালত

August 24, 2026
Pakistan-Turkey-Saudi invited Iran to join 'Islamic NATO'.

বদলে যাবে পশ্চিম এশিয়ার রাজনৈতিক সমীকরণ? ‘ইসলামিক ন্যাটো’-তে ইরানকে জানানো হল আমন্ত্রণ

August 24, 2026

আরও বাড়ল সময়সীমা, এখনও এলপিজির e-KYC না করলে পস্তাবেন

August 24, 2026

বাংলা খবর মানেই বাংলা হান্ট!

+91 8910175874

banglahunt@gmail.com

Stay Connected

About Us

Contact Us

Advertise With Us

Privacy Policy

Terms & Conditions

Ethics Policy

Fact Checking

Correction Policy

Editorial Team

Copyright © 2025 Banglahunt Digital Media
News
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আবহাওয়া
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • চাকরির খবর
  • টাকা পয়সা
  • টেক নিউজ
  • বিনোদন
  • ভাইরাল
  • রাশিফল
  • লাইফস্টাইল
  • অন্যান্য