ফের ৫০০ টাকা বার্ধক্য ভাতা বাড়াল রাজ্য, ২০০০ টাকা হল ভাতা, কবে থেকে কার্যকর হবে জেনে নিন

Published on:

Published on:

Bardhakya Bhata(5)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ অন্নপূর্ণা ভাণ্ডার, যুবশক্তির পাশাপাশি এবার বার্ধক্য ভাতা (Bardhakya Bhata), বিধবা ভাতায় বিশেষ জোর মুখ্যমন্ত্রীর। ফের একবার বাড়তে চলেছে বার্ধক্য ভাতা। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একথা জানান। বার্ধক্য ভাতার পাশাপাশি বিধবা ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের মাসিক ভাতাও বৃদ্ধির কথা বলেছেন শুভেন্দু।

বার্ধক্য ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত রাজ্যের | Bardhakya Bhata

বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সম্প্রতি ১০০০ থেকে বাড়িয়ে ১৫০০ করা হয়েছে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা। আগে ১০০০ টাকা করে ছিল অনুদান। বিজেপি সরকার ক্ষমতায় আসতে তা ৫০০ টাকা বাড়ানো হয়। গত মাসের শেষের দিকে সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ১ আগস্ট থেকে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে বর্ধিত ভাতা ঢুকে যাবে। এরই মধ্যে এবার ফের এক দফায় ভাতা বৃদ্ধির প্রতিশ্রুতি রাজ্যের।

সোমবার নবান্নের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন বার্ধক্য, বিধবা ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ভাতা আরো ৫০০ টাকা বাড়ানো হচ্ছে। অর্থাৎ এবার তা বেড়ে দাঁড়াচ্ছে ২,০০০ টাকা। যদিও বর্ধিত ভাতা পেতে নতুন করে করতে হবে আবেদন। আগের সরকারের আমলের আবেদন বাতিল হতে চলেছে বলে জানা যাচ্ছে। নতুন আবেদনের ভিত্তিতে সেগুলি যাচাই করে উপভোক্তাদের বেছে নেওয়া হবে।

যদিও নতুন ভাতা কবে থেকে কার্যকর হবে সেই বিষয়ে কোনও আপডেট মেলেনি। এর আগে অবশ্য জানানো হয়েছিল আগামী ১ অগাস্ট ২০২৬ থেকে নতুন হারে ভাতা কার্যকর হবে। জানানো হয়েছিল, ১ অগাস্ট ২০২৬ থেকে নতুন হারে ভাতা কার্যকর হবে, যা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT)-এর মাধ্যমে সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে।

Bardhakya Bhata(2)

আরও পড়ুন: হেফাজতে নেওয়ার দরকার নেই! অভিষেককে রক্ষাকবচ দিয়ে বড় নির্দেশ হাই কোর্টের

উল্লেখ্য, বার্ধক্য ভাতায় আবেদনের জন্য সাধারণ আবেদনকারীদের ক্ষেত্রে নূন্যতম বয়স হতে হবে ষাট বছর। বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা বয়স পঞ্চান্ন বছর হলেই আবেদনযোগ্য। সঠিক জন্মতারিখ জানা না থাকলে জন্ম সালের ১ জুলাই এবং মাস জানা থাকলে ১৬ তারিখটিকে জন্মদিন হিসেবে গণ্য করে হবে আবেদন। এছাড়া আবেদনকারীকে অন্তত টানা দশ বছর তাঁকে রাজ্যে বসবাস করতে হবে।