বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভা নির্বাচনের পর রাজ্যে নতুন সরকার গঠন হয়েছে। নির্বাচনে পরাজিত হয়েছে তৃণমূল কংগ্রেস। আর তার পর থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে একের পর এক এফআইআর দায়ের হয়েছে। বিভিন্ন অভিযোগে তাঁর বিরুদ্ধে মোট ১৬টি এফআইআর হয়েছে বলে জানা গিয়েছে। এর মধ্যে ভবানীপুর, কালীতলা এবং বিষ্ণুপুর থানায় দায়ের হওয়া তিনটি এফআইআর নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। সেই মামলাতেই এবার বড় স্বস্তি পেলেন তিনি। তিনটি মামলাতেই অভিষেককে রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট।
তিন মামলায় আপাতত হেফাজতে নেওয়া যাবে না অভিষেককে (Abhishek Banerjee)
বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ জানিয়েছে, আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এই তিনটি মামলায় অভিষেককে (Abhishek Banerjee) হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন নেই। অর্থাৎ, এই সময়ের মধ্যে তাঁকে হেফাজতে নেওয়া যাবে না। তবে রক্ষাকবচ পেলেও তদন্তে সহযোগিতা করতে হবে অভিষেককে। তদন্তকারী সংস্থা তাঁকে ডাকলে তাঁকে হাজিরা দিতে হবে। তবে হাজিরার জন্য অন্তত ৪৮ ঘণ্টা আগে তাঁকে জানাতে হবে।
অভিষেক(Abhishek Banerjee) তদন্তে সহযোগিতা না করলে রাজ্য আদালতের নজরে বিষয়টি আনতে পারবে বলেও জানিয়েছে হাই কোর্ট। অর্থাৎ, রক্ষাকবচ থাকলেও তদন্তের ক্ষেত্রে অভিষেককে বেশ কিছু শর্ত মেনে চলতে হবে।
বিদেশযাত্রার ক্ষেত্রেও রয়েছে আদালতের নির্দেশ। হাই কোর্টের অনুমতি ছাড়া বিদেশ যেতে পারবেন না অভিষেক (Abhishek Banerjee)। তবে চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি তাঁকে আগেই দিয়েছে সুপ্রিম কোর্ট। গত ১০ অগস্ট সেই অনুমতি দেওয়া হয়েছিল। হাই কোর্টের এই নির্দেশের কারণে সেই অনুমতিতে কোনও প্রভাব পড়বে না। যদিও এখনও পর্যন্ত বিদেশে যাননি অভিষেক।

আরও পড়ুনঃ ২০ সাংসদের ভবিষ্যৎ নিয়ে সুপ্রিম কোর্টে অভিষেক, পার্টি সুদীপ-কাকলি-রচনা-সহ ২০ জন
এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২৩ নভেম্বর। সোমবারের নির্দেশের পর অভিষেকের (Abhishek Banerjee) বিরুদ্ধে দায়ের হওয়া ১৬টি এফআইআরের মধ্যে আটটি মামলায় তিনি রক্ষাকবচ পেলেন।













