বাংলা হান্ট ডেস্ক: টেলিকমিক দুনিয়ায় প্রতিনিয়ত প্রতিযোগিতা চলছে। এবার সেই প্রতিযোগিতায় বাজারের নতুন চমক আনলো এয়ারটেল (Airtel)। কারণ ১২ অগস্ট থেকে ২৯৯, ৩১৯, ৫৭৯, ৬১৯ এবং ৬৪৯ টাকার প্ল্যান আর পাওয়া যাচ্ছে না। এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ এবং সংস্থার ওয়েবসাইট থেকেও এই প্ল্যানগুলি সরিয়ে দেওয়া হয়েছে।
এয়ারটেলের প্ল্যানে বড় বদল, বন্ধ ৪ রিচার্জ (Airtel)
এয়ারটেল যে পাঁচটি প্ল্যান সরিয়েছে, সেগুলি হল- ২৯৯ টাকা ২৮ দিনের মেয়াদে প্রতিদিন ১.৫ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন ১০০টি এসএমএস পাওয়া যেত। ৩১৯ টাকা: ৩০ দিনের মেয়াদের এই প্ল্যানটিও বন্ধ হয়েছে (Airtel)।

আরও পড়ুন: অগ্নিমিত্রার ধমক খাওয়া বৃদ্ধার পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বললেন বড় কথা
৫৭৯ টাকা: ৫৬ দিনের মেয়াদের মধ্যে এটি ছিল তুলনামূলক কম দামের প্ল্যান। এটিও আর নেই। ৬১৯ টাকা: এই রিচার্জ প্ল্যানটি বন্ধ করা হয়েছে।৬৪৯ টাকা: এই প্ল্যানটিও এয়ারটেলের বর্তমান তালিকায় নেই।
২৯৯ টাকার প্ল্যানটি অনেক গ্রাহকের কাছে জনপ্রিয় ছিল। এর বদলে এখন কাছাকাছি বিকল্প ৩৪৯ টাকার প্ল্যান। এতে ২৮ দিনের জন্য প্রতিদিন ২ জিবি ডেটা পাওয়া যায়।
৩১৯ টাকার প্ল্যানে ৩০ দিনের মেয়াদ পাওয়া যেত। পরিবর্তে গ্রাহকদের ৩৪৯ টাকা বা ৩৯৯ টাকার প্ল্যান নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।৫৭৯ টাকার প্ল্যানটি ছিল ৫৬ দিনের মেয়াদের মধ্যে তুলনামূলক কম দামের বিকল্প। সেটি উঠে যাওয়ার পর একই মেয়াদের ক্ষেত্রে পরবর্তী বিকল্প হিসেবে ৮৩৮ টাকার প্ল্যান দেখা যাচ্ছে (Airtel)।













