ব্যাট নয়, এবার বল হাতে নিজের দলকে জেতালেন সূর্যবংশী! অলরাউন্ডার হয়ে গেলেন ১৫ বছর বয়সী তারকা?

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ দুর্বল উত্তর-পূর্বাঞ্চলকে হারিয়ে দলীপ ট্রফির (Duleep Trophy 2026) সেমিফাইনালের যোগ্যতা অর্জন করলো পূর্বাঞ্চল (East Zone)। আর সেই ম্যাচে সকলকে চমকে দিলেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। ব্যাট হাতে হয়, এই ম্যাচে বল হাতে নিজের দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেন ১৫ বছর বয়সী এই তরুণ ক্রিকেটার। তার এই নব অবতার দেখে চমকে গেছে ক্রিকেট বিশ্ব।

ম্যাচের প্রথম দিনে পূর্বাঞ্চলের হয়ে প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে হতাশ করেছিলেন সূর্যবংশী। তার কাছ থেকে এই ফরম্যাটেও উপভোগ্য ব্যাটিং আশা করছিলেন ভক্তরা। কিন্তু অতিরিক্ত আগ্রাসী হতে গিয়ে নিজের উইকেট খুঁইয়ে আসেন বৈভব। ১৫ বছর বয়সী তারকা পরপর দুটি চার মেরে তৃতীয় বলে ফের ড্রাইভ করতে গিয়ে গালিতে ধরা পড়েন। ৬ বল খেলে ৮ রানে ড্রেসিংরুমে ফেরেন তিনি।

Vaibhav Sooryavanshi Instagram post sparks speculation about his debut.

তবে বৈভব ব্যর্থ হলেও পূর্বাঞ্চলকে রক্ষা করেন বাংলার দুই অভিজ্ঞ ক্রিকেটার সুদীপ ঘরামী ও শাহবাজ আহমেদ। ব্যাট হাতে দুজনেই অসাধারণ শতরান করেন। তাদের গুরুত্বপূর্ণ ইনিংসগুলিতে ভর করে প্রথম ইনিংসে ৪৬৭ রান তোলে পূর্বাঞ্চল। সুদীপ ১৪৬ এবং শাহবাজ ১৬৭ রান করেন। এরপর ব্যাটিং করতে নেমে ধ্বসে যাস উত্তর-পূর্বাঞ্চল। ১১১ রানে অল-আউট হয় তারা।

আরও পড়ুন: ‘জয় জওয়ান, জয় কিষাণ’, শ্রীলঙ্কার মাটিতে শতরানের পর ট্যাটু দেখিয়ে কি রাজনৈতিক বার্তা দিলেন জুরেল?

এরপর দ্বিতীয় ইনিংসে ১৪৬ রানে অলআউট হয়ে যায় নর্থইস্ট জোন। আর এক্ষেত্রেই ঘটে চমকপ্রদ ঘটনা। আচমকাই সূর্যবংশীর হাতে বল তুলে দিয়েছিলেন অধিনায়ক ঈশান কিষাণ। আর বল হাতে এক ওভারে জোড়া উইকেট তুলে সকলকে চমকে দেন ১৫ বছর বয়সী তরুণ তারকা। বাঁ-হাতি অফস্পিনার হয়ে তিনি ৩ ওভার হাত ঘুরিয়ে ১১ রান খরচ করে তুলে নেন ২ টি উইকেট।

আরও পড়ুন: ভারতের জার্সিতে ইতিহাস গড়লেন জাদেজা! কোহলিও পারেননি এমন কীর্তি গড়ে দেখালেন তারকা অলরাউন্ডার

এদিন বল হাতে দুই তুলনামূলক অনভিজ্ঞ ব্যাটার কিষাণ লিয়াংদো ও ইমলিওয়াতি লেমতুরকে ড্রেসিংরুমে ফেরান তিনি। অনেকেই এই ঘটনা দেখে মনে করছেন যে ব্যাটিংয়ের পাশাপাশি এবার নিজের বোলিং নিজেও খাটতে পারেন বৈভব। তাহলে ভবিষ্যতে ভারতীয় দল এক নির্ভরযোগ্য অলরাউন্ডার পাবে। তবে দলীপ ট্রফির এই ম্যাচে ব্যাট হাতে বড় রান করে বল হাতে দুই ইনিংসে চার উইকেট নিয়ে ম্যাচের সেরা হন বাংলা রঞ্জি দলের তারকা অলরাউন্ডার শাহবাজ আহমেদ।