সামনে এল এশিয়ান গেমসে ক্রিকেটের শিডিউল! কবে, কাদের মুখোমুখি হবে ভারতের মেন্স ও ওমেন্স টিম?

Published on:

Published on:

Asian Games 2026 cricket schedule revealed, know the details.
Follow

বাংলা হান্ট ডেস্ক: এই বছর জাপানে এশিয়ান গেমস (Asian Games 2026) সম্পন্ন হতে চলেছে। যেখানে ভারতও অংশগ্রহণ করছে। এদিকে, এবারের এশিয়ান গেমসে ভারতকে (India) ক্রিকেট (Cricket) খেলতেও দেখা যাবে। অর্থাৎ, এশিয়ান গেমসে আবারও ক্রিকেটের উত্তেজনা পরিলক্ষিত হবে। এই আবহেই এশিয়ান গেমসের ক্রিকেট ম্যাচের শিডিউল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। সমস্ত ম্যাচ কোরোগি অ্যাথলেটিক পার্কে খেলা হবে। ভারতীয় মেন্স ও ওমেন্স উভয় দলই পদক জয়ের লক্ষ্যে টুর্নামেন্টে প্রবেশ করবে। মেন্স ও ওমেন্স বিভাগের ম্যাচগুলির শিডিউল প্রকাশের পর স্বাভাবিকভাবেই ক্রিকেট অনুরাগীদের চরম উত্তেজনা চোখে পড়ছে।

এশিয়ান গেমসে (Asian Games 2026) কবে, কাদের মুখোমুখি হবে ভারতের মেন্স ও ওমেন্স ক্রিকেট টিম?

ভারতীয় মহিলা দল প্রথক ম্যাচ জাপানের বিরুদ্ধে খেলবে: জানিয়ে রাখি যে, এশিয়ান গেমসে মহিলা ক্রিকেট টুর্নামেন্ট আগামী ১৭ সেপ্টেম্বর শুরু হবে। যেখানে ভারতীয় মহিলা দল শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান মালয়েশিয়া, চিন এবং থাইল্যান্ডের মতো দলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে। ভারতের প্রথম ম্যাচটি আগামী ১৮ সেপ্টেম্বর জাপানের বিরুদ্ধে সম্পন্ন হবে। এছাড়াও, আগামী ২০ সেপ্টেম্বর (রবিবার) হবে। সেমি-ফাইনাল। পাশাপাশি, ২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) ব্রোঞ্জ মেডেল ম্যাচ ও ফাইনাল সম্পন্ন হবে।

Asian Games 2026 cricket schedule revealed, know the details.

এশিয়ান গেমসের ক্রিকেটে ওমেন্স ক্যাটাগরির শিডিউল:
১৭ সেপ্টেম্বর, ২০২৬: বাংলাদেশ বনাম চিন এবং পাকিস্তান বনাম থাইল্যান্ড
১৮ সেপ্টেম্বর, ২০২৬: শ্রীলঙ্কা বনাম মালয়েশিয়া এবং ভারত বনাম জাপান
২০ সেপ্টেম্বর, ২০২৬: সেমি-ফাইনাল ১ এবং সেমি-ফাইনাল ২
২২ সেপ্টেম্বর, ২০২৬: ব্রোঞ্জ পদকের লড়াই এবং ফাইনাল ম্যাচ

আরও পড়ুন: বড় পদক্ষেপ রোহিত শর্মার! গেমিংয়ের দুনিয়ায় ‘এন্ট্রি’ নিলেন হিটম্যান

ভারতীয় পুরুষ দল সরাসরি কোয়ার্টার ফাইনালে উঠবে: উল্লেখ্য যে, পুরুষদের ক্রিকেট টুর্নামেন্টে ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কা সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। অপরদিকে, গ্রুপ ‘এ’ (আফগানিস্তান, জাপান, নেপাল) এবং গ্রুপ ‘বি’ (হংকং, মালয়েশিয়া ও ওমান)-এর দলগুলি প্রথমে তাদের গ্রুপ পর্বের ম্যাচ খেলবে। এশিয়ান গেমসে ভারতীয় পুরুষ দল আগামী ২৮ সেপ্টেম্বর গ্রুপ ‘এ’-এর দ্বিতীয় স্থানাধিকারী দলের বিরুদ্ধে তাদের কোয়ার্টার-ফাইনাল ম্যাচ খেলবে।

আরও পড়ুন: সফর শেষ! আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হেরে হকি বিশ্বকাপ থেকে ছিটকে গেল ভারত

এশিয়ান গেমসের ক্রিকেটে মেন্স ক্যাটাগরির শিডিউল:
২৪-২৬ সেপ্টেম্বর, ২০২৬ (গ্রুপ পর্ব): আফগানিস্তান, জাপান, নেপাল, হংকং, মালয়েশিয়া এবং ওমানের মধ্যে ম্যাচসমূহ
২৮ সেপ্টেম্বর, ২০২৬; কোয়ার্টার ফাইনাল ১: পাকিস্তান বনাম গ্রুপ ‘বি’ রানার-আপ এবং কোয়ার্টার ফাইনাল ২: ভারত বনাম গ্রুপ ‘এ’ রানার-আপ
২৯ সেপ্টেম্বর, ২০২৬; কোয়ার্টার ফাইনাল ৩: শ্রীলঙ্কা বনাম গ্রুপ ‘এ’ বিজয়ী এবং কোয়ার্টার ফাইনাল ৪: বাংলাদেশ বনাম গ্রুপ ‘বি’ বিজয়ী
১ অক্টোবর, ২০২৬: সেমিফাইনাল ১ এবং সেমিফাইনাল ২
৩ অক্টোবর, ২০২৬: ব্রোঞ্জ পদকের ম্যাচ এবং ফাইনাল ম্যাচ