ট্রেনে লোয়ার বার্থ বুকিংয়ে বড় আপডেট, অনলাইনে টিকিট কাটার আগে জানুন

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : ট্রেনে লোয়ার বার্থ বুকিংয়ের ক্ষেত্রে এবার এল নতুন আপডেট। ট্রেনে যাতায়াতকারী গর্ভবতী মহিলাদের জন্য লোয়ার বার্থ সংরক্ষণ করা থাকে। এবার থেকে সুবিধা আরও বাড়ছে। অনলাইন ও অফলাইন দুই ভাবেই লোয়ার বার্থ বুকিংয়ের সুবিধা চালু করার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে বোর্ড (Indian Railways)। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমস এবং ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড টুরিজম কর্পোরেশনকে নির্দেশ দেওয়া হয়েছে।

লোয়ার বার্থ টিকিটের (Indian Railways) ক্ষেত্রে নতুন আপডেট

এতদিন পর্যন্ত রিজার্ভেশন কাউন্টারে গিয়ে টিকিট কাটার সময়ই গর্ভবতী মহিলারা লোয়ার বার্থের সুবিধা পেতেন। তবে সেক্ষেত্রে তাঁদের একজন চিকিৎসকের দেওয়া গর্ভাবস্থার শংসাপত্র জমা দিতে হত। তবে এবার থেকে অনলাইন বুকিংয়ের ক্ষেত্রেও এই সুবিধা চালু করার সিদ্ধান্ত নিয়েছে রেল। কিন্তু কেন এই সিদ্ধান্ত?

Indian Railways lower berth ticket booking update

এতদিন কী নিয়ম ছিল: আসলে এতদিন প্রবীণ নাগরিক এবং ৪৫ বছর বা তার বেশি বয়সী মহিলা যাত্রীরা অনলাইন টিকিট বুকিংয়ের সময়ই লোয়ার বার্থের সুবিধা বেছে নিতে পারতেন। কিন্তু গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এই সুবিধা ছিল না এতদিন। বিষয়টি নিয়ে দিল্লি হাইকোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা। ওই মামলার পরিপ্রেক্ষিতেই গত ১৬ সেপ্টেম্বর রেলকে নোটিশ পাঠায় আদালত।

আরও পড়ুন : জীবন গড়ার চাপেই ‘অসুস্থ’ হচ্ছে মন? স্কুলপড়ুয়াদের কেন বাড়ছে মানসিক চাপ? এল চাঞ্চল্যকর পরিসংখ্যান

কী বলছে নতুন নিয়ম: বিষয়টি পর্যালোচনা করে গত ২৮ সেপ্টেম্বরের নির্দেশে রেলওয়ে বোর্ড (Indian Railways) জানায়, প্রবীণ নাগরিক, ৪৫ বছর বা তার বেশি বয়সী মহিলা যাত্রীদের মতো গর্ভবতী মহিলারাও অনলাইন ও অফলাইন দুভাবেই লোয়ার বার্থ কোটার আওতায় আসন বুক করতে পারবেন। রিজার্ভেশন কাউন্টারে এই কোটার অধীনে টিকিট কাটার সময়ে গর্ভাবস্থার প্রমাণপত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে।

আরও পড়ুন : কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতনে বড় বদলের সম্ভাবনা! অষ্টম বেতন কমিশনে কার কত লাভ হতে পারে?

রেলওয়ে বোর্ডের তরফে অনুমোদন দেওয়া হলেও অনলাইন বুকিং পোর্টাল ও অ্যাপে জরুরি পরিবর্তন করতে CRIS ও IRCTC-র কিছুটা সময় লাগতে পারে। এই সুবিধা সমস্ত অনলাইন প্ল্যাটফর্মে কবে থেকে কার্যকর হবে তা সংশ্লিষ্ট পরিবর্তনগুলি কার্যকর হওয়ার উপরেই নির্ভর করছে। আরও নির্দেশ দেওয়া হয়েছে, লোয়ার বার্থ কোটার আওতায় টিকিট বুক করা কোনও যাত্রী যদি প্রয়োজনীয় প্রমাণ দেখাতে ব্যর্থ হন রেলওয়ে আইনের ১৩৮ ধারায় ব্যবস্থা নেওয়া হতে পারে। প্রবীণ নাগরিক ও ৪৫ বছর বা তার বেশি বয়সী মহিলা যাত্রীদের ক্ষেত্রে বয়সের প্রমাণ ও গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে নিবন্ধিত চিকিৎসকের শংসাপত্র চাওয়া হতে পারে।