বাংলা হান্ট নিউজ ডেস্কঃ শ্রীলঙ্কার বিরুদ্ধে (Sri Lanka vs India) টেস্ট সিরিজ ২-০ ফলে জিতে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে শুভমান গিলের (Shubman Gill) ভারতীয় দল (Indian Cricket Team)। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) ফাইনালের দৌড়ে টিকে থাকতে গেলে এই ম্যাচ জিততেই হবে তাদের। সেই লক্ষ্য অর্জনের জন্য তারা বেশ ভালো জায়গায় পৌঁছে গেছে। আর এদিন এক ঐতিহাসিক রেকর্ডের পুনরাবৃত্তিও ঘটিয়েছেন ভারতীয় বোলাররা।
কলম্বো টেস্টের চতুর্থ দিনের শেষে ফলো-অন করে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ২৯০ রান করে অল-আউট হওয়ার পর নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট খুঁইয়ে ২২৯ রান তুলেছে। হাতে ৪ উইকেট নিয়ে তাদের লিড আপাতত ১৬ রানের। গত দুই দিনে ভারতীয় দলের বোলাররা অসাধারণ বোলিং করেছে। ফলস্বরূপ ভারত এই টেস্টে চালকের আসনে।

কিন্তু এই টেস্টে একটি ঐতিহাসিক ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। এই নিয়ে নিজেদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে কেবলমাত্র তৃতীয়বার দুই ইনিংসেই পাঁচ জন ভারতীয় বোলার অন্তত একটি করে উইকেট পেয়েছেন। আপাতত দুই ইনিংস মিলিয়ে ভারতীয় বোলারদের মধ্যে মহম্মদ সিরাজ দুটি, প্রসিদ্ধ কৃষ্ণা চারটি, মানব সুথার পাঁচটি, রবীন্দ্র জাদেজা দুটি এবং নবাগত সারাংশ জৈন তিনটি উইকেট নিয়েছেন। ম্যাচের পঞ্চম দিনে তাদের কারোর কারোর ঝুলিতে আরও উইকেট যোগ হবে। কিন্তু শেষবার ভারতীয় দলের কোনও টেস্ট ম্যাচে এমন ঘটনা ঘটেছিল আজ থেকে ৪৬ বছর আগে।
আরও পড়ুন: ভারত জিতলেও চাপ বাড়ছে গম্ভীর-গিল জুটির ওপর! BCCI-এর চাপে নভেম্বরে নেওয়া হবে কড়া সিদ্ধান্ত
এক নজরে দেখে নেওয়া যাক এর আগে এমন ঘটনা ভারতীয় দলের বোলাররা কবে ঘটিয়েছিলেন:
● প্রথমবারের জন্য কোনও ভারতীয় দলের টেস্ট ম্যাচে এমন ঘটনা ঘটে ১৯৬৫ সালের অক্টোবর মাসে। তৎকালীন ফিরোজ শাহ কোটলায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে হাই স্কোরিং ম্যাচে দুই ইনিংসে পাঁচজন ভারতীয় বোলার প্রতি ইনিংসে অন্তত একটি করে উইকেট নিয়েছিলেন। সেই ম্যাচের ওই পাঁচ ভারতীয় বোলার ছিলেন শ্রীনিবাস ভেঙ্কটরাঘবন, ভগবৎ চন্দ্রশেখর, সেলিম দুরানী, রমাকান্ত দেশাই ও বাপু নাদকর্নি। ওই ম্যাচটি ড্র হয়েছিল।
আরও পড়ুন: ধোনি নন, রিশভ পন্থ প্রমাণ করলেন বিদেশের মাঠে তিনিই সেরা ভারতীয় উইকেটরক্ষক
● এরপর ১৯৮০ সালের জানুয়ারিতে মুম্বাইয়ের ঐতিহ্যশালী ওয়াংখেড়ে স্টেডিয়ামে ফের এমন ঘটনা ঘটে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচে। ওই ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে হাত ঘুরিয়েছিলেন যে পাঁচ বোলার, তারা হলেন কপিল দেব, রজার বিনি, দিলীপ দোশি, শিবলাল যাদব এবং কার্সন ঘাউড়ি। ওই ম্যাচে দাপটের সাথে ভারত ১৩১ রানে জয় পায় এবং চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে সিরিজ জিতে নেয় ২-০ ফলে। এবার ভারত বনাম শ্রীলঙ্কা সিরিজের ফলাফল তেমন হয় কিনা জানতে অপেক্ষা আর কয়েক ঘন্টার।













