বাংলা হান্ট ডেস্ক: নেপালের ভয়াবহ বিপর্যয়ের পর থেকেই নিখোঁজ দুর্গাপুরে তপবন সিটি বাসিন্দা একই পরিবারের তিন সদস্যরা (Nepal Flood)। পরশু রাত পর্যন্ত তাদের সঙ্গে পরিবারের যোগাযোগ হয়েছিল। তবে বুধবার সকাল থেকে তাদের সঙ্গে আর ফোনে কোনভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। যার ফলে দুশ্চিন্তায় রয়েছে পরিবারের লোকজন।
নেপাল বিপর্যয়ে নিখোঁজ দুর্গাপুরের ৩ সদস্য (Nepal Flood)
সূত্রের খবর, তপবন সিটির ৫২ নম্বর ৯ ডি টাওয়ারের বাসিন্দা অরিন্দম গাঙ্গুলি, তার স্ত্রী মৌসুমী গাঙ্গুলি ও তাদের মেয়ে অঙ্কিতা গাঙ্গুলি নেপাল ঘুরতে গিয়েছিলেন। অরিন্দম গাঙ্গুলি ও তার স্ত্রী মৌসুমী গাঙ্গুলি ডিবিসির অবসরপ্রাপ্ত কর্মী বলে জানা গিয়েছে। এবং তাদের মেয়ে অঙ্কিতা বেঙ্গালুরু তো কর্মরত (Nepal Flood)।

আরও পড়ুন: সোনার দামে স্বস্তি! লক্ষ্মীবারে কমল দর, জানুন আজকের রেট
প্রতিবেশীরা জানান, প্রায় ৩০ জন একটি ট্রাভেলার গ্রুপ কলকাতা থেকে নেপালে ঘুরতে গিয়েছিল। সেই দলে দুর্গাপুরের ৬ জন ছিল। গত ২১ আগস্ট দুর্গাপুর থেকে রওনা দিয়ে ২২ আগস্ট কলকাতা থেকে নেপালে উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তারা। প্রথম দুদিন কাঠমান্ডুতে থাকার কথা ছিল তাদের। পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গেও রাতে কথা হয়েছিল।
এমনকি সমাজের মাধ্যমেও পোস্ট দেখা যায়। কিন্তু এরপর আর ফোনে যোগাযোগ করা যাচ্ছে না। অপরদিকে খবর পেয়ে দুর্গাপুর মোলানদিঘির পুলিশ তপবন সিটিতে এসে পরিবারের প্রতিবেশীদের সঙ্গে কথা বলে। পাশাপাশি পরিস্থিতির খোঁজ নেয়।
তবে নেপালের বিপর্যয়ের মধ্যে পরিবারের তিন সদস্যের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় উদ্বেগে রয়েছেন পরিবারের লোকজন থেকে শুরু করে প্রতিবেশীরা। এখন তাদের একটাই আক্ষেপ, যত তাড়াতাড়ি সম্ভব তাদের সঙ্গে যাতে যোগাযোগ করা যায়। পাশাপাশি তারা নিরাপত্তা রয়েছে বলে যাতে খবর আসে। অপরদিকে নেপাল থেকে নেমে আসা জল নিয়ে সতর্ক করা হয়েছে ভারতকেও। পাশাপাশি উত্তর প্রদেশ ও বিহারে বন্যা সতর্কতা জারি করা হয়েছে (Nepal Flood)।













