বাংলা হান্ট ডেস্ক: মাছ প্রিয় বাঙালির কাছে যেকোনো ধরনের মাছের একটি রেসিপি হলে তা চেটোপুটে খেয়ে নেয়। আর আজকে আপনাদের সঙ্গে সেই রকমই একটি মাছের রেসিপি শেয়ার করব। যা বানাতে একদিকে যেমন অল্প সময় লাগে। তেমন এই বর্ষার দিনে খেতেও দুর্দান্ত লাগবে। দেখে নিন তার প্রণালী (Recipe)।
অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু এই রেসিপিটি (Recipe)
আজকে আপনাদের সঙ্গে এমন একটি রেসিপি শেয়ার করব। যা ইলিশ চিংড়ি অথবা অন্যান্য মাছগুলিকে টেক্কা দেওয়ার মতন ক্ষমতা রাখে। দেখে নিন কিভাবে এই বর্ষায় পাবদা মাছ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন ভুনা। রইল তার প্রণালী (Recipe)।

আরও পড়ুন: নেপালে ভয়াবহ বিপর্যয়! খোঁজ নেই দুর্গাপুরের একই পরিবারের ৩ সদস্যের
উপকরণ: ৭-৮ পিস পাবদা মাছ, ১ চা চামচ কালো জিরে, ৫-৬টি কাঁচালঙ্কা, ১ কাপ পেঁয়াজ কুচি, ২ চা চামচ রসুন বাটা, ১/২ চা চামচ জিরে গুঁড়ো, ১ টেবিল চামচ হলুদ গুঁড়ো, ১ চা চামচ লঙ্কার গুঁড়ো, ১ টেবিল চামচ ধনেপাতা কুচি, স্বাদমতো নুন এবং প্রয়োজন মতো সর্ষের তেল।
প্রণালী: প্রথমে নুন-হলুদ মাখিয়ে পাবদা মাছগুলি ভেজে নিন। মাছ ভাজার তেলেই কালো জিরে এবং কাঁচা লঙ্কা ফোড়ন দিন। তারপরে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিন। এবার রসুন বাটা মিশিয়ে দিন। এরপরে একে একে হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো মিশিয়ে দিন। মশলাটা ভালো করে কষে নিন। অল্প জলও মেশাতে পারেন। মশলা কষতে কষতে কড়াইতে তেল ছাড়তে শুরু করে এক কাপ মতো গরম জল ঢেলে দিন। এরপরে গ্রেভিটা ঢেকে দিন। ঝোল ফুটতে শুরু করলে এতে ভেজে রাখা পাবদা মাছগুলি মিশিয়ে দিন। তারপর ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন (Recipe)।













