বাংলাহান্ট ডেস্ক: আগামীকালই রাজ্য সরকারি জন্য আসছে উপহার। সরকারি কর্মীদের (Government Employees) পুজোর মাসের অগ্রিম বেতনের সঙ্গে বর্ধিতহারে ২০ শতাংশ ডিএ (Dearness Allowance) প্রদান করবে সরকার। ইতিমধ্যেই জারি হয়েছে বিজ্ঞপ্তি। সবমিলিয়ে অক্টোবর থেকে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে হচ্ছে ৩৮ শতাংশ।
ডিএ বাড়ছে ফের? জল্পনা তুঙ্গে (Dearness Allowance)
বর্তমানে ষষ্ঠ পে কমিশনের আওতায় ১৮ শতাংশ হারে ডিএ পাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা। একধাক্কায় ২০ শতাংশ ডিএ বাড়ানোয় তার পরিমাণ হচ্ছে ৩৮ শতাংশ। একধাক্কায় এতটা মহার্ঘ ভাতা বাড়ানোয় স্বাভাবিকভাবেই খুশি সরকারি কর্মীদের একটা অংশ। তবে একটা অংশের দাবি, ডিসেম্বরের মধ্যে কেন্দ্র রাজ্য ডিএ-র ব্যবধান শূন্য করা হোক।
উল্লেখ্য, বর্তমানে সপ্তম পে কমিশনের আওতায় ৬০% হারে ডিএ পাচ্ছেন কেন্দ্র সরকারি কর্মচারীরা। রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে ফারাক ২২ শতাংশ। সম্প্রতি এই ডিএ প্রসঙ্গে বড় কথা বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে সরকারি কর্মীদের উদ্দেশে বড় প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী বলেন, ‘২০ শতাংশ ডিএ ঘোষণা করা হয়েছে। কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ-এর তফাৎ অনেকটাই ছিল। সেটা আমরাই কমানোর চেষ্টা করছি। আগের ১৮ শতাংশ ও এখন ২০ শতাংশ মিলে অক্টোবরে ৩৮ শতাংশ ডিএ পাবেন সকলে।’ একইসাথে মুখ্যমন্ত্রী আরও জানান, ‘অক্টোবর মাসের অগ্রিম বেতন ও ৩৮ শতাংশ ডিএ ১৫ অক্টোবরের মধ্যেই ঢুকবে সকলের অ্যাকাউন্টে।’
আরও পড়ুন: ব্যারাকপুর-সহ আরও দুই স্টেশনে নতুন টিকিট কাউন্টার, পুজোর উপহার রেলের
মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আমরা সপ্তম পে কমিশনের রিপোর্ট পেলেই, দ্রুত কার্যকর করব। এ নিয়ে আর দুশ্চিন্তা করবেন না। এমনকী কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ-র তফাৎ খুব শিগগিরই মিটিয়ে দেওয়া হবে।’ মুখ্যমন্ত্রীর বক্তব্যের ফের একবার সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির জল্পনা জোরালো হয়েছে।














