টাটকা ধনেপাতা বেশিদিন রাখতে চান? গরমে কাজে লাগান এই কৌশল

Published on:

Published on:

Cooking Tips how to keep coriander leaves fresh
Follow

বাংলা হান্ট ডেস্ক: শীতকালের সবজি না হলেও গরমের দিনে ধনেপাতা পাওয়া যায়। কিন্তু সমস্যা হয় এই মরশুমে ধনেপাতাগুলো দ্রুত পচে যায়। যার ফলে সমস্যা সম্মুখীন করতে হয় মা কাকিমাদের। আজকের প্রতিবেদনে রইল কিভাবে আপনি দীর্ঘদিন ধনেপাতা গরমকালে ভালো রাখতে পারবেন সেই বিষয়ে ঘরোয়া টোটকা (Cooking Tips)।

ধনেপাতা টাটকা রাখবেন কীভাবে জানুন (Cooking Tips)

১) প্রথমে ভালোকরে ধনেপাতা গুলো ধুয়ে নিন। এরপর সেগুলো গড়ার অংশটা কেটে রেখে। তারপর একটি পরিষ্কার কাপড় বা টিস্যু পেপার এর মধ্যে পাতাগুলোকে জড়িয়ে রাখবেন। তবে খেয়াল রাখবেন পাতাগুলোর মধ্যে যাতে কোনভাবেই জল না থাকে। এইভাবে ডাকলে আপনার ধনেপাতা অনেকদিন ভালো থাকবে (Cooking Tips)।

Cooking Tips how to keep coriander leaves fresh

আরও পড়ুন: ঝাল-সর্ষে নয়, ভুনা পাবদায় জমুক বর্ষার ভোজ! রইল রেসিপি

২) একটি এয়ারটাইট কন্টেনারের মধ্যে আপনি ধনেপাতা গুলোকে কিচেন টিস্যুর ওপরে রেখে দিতে পারেন। এতে ধনেপাতা অতিরিক্ত আদ্রতা চুষে নেবে ওই টিস্যু পেপারগুলি। পাশাপাশি দীর্ঘদিন ভালো রাখবে।

৩) একটি পরিষ্কার কাছের গ্লাসের মধ্যে সামান্য জল দিয়ে তার মধ্যে ধনেপাতা গুলি চুবিয়ে রেখে দিন। এতে ধনেপাতা গুলি ছ থেকে সাত দিন তাজা থাকবে।

৪) আপনি যদি শিকড় সহ ধনেপাতা কেনেন, তাহলে শিকড় গুলো সংরক্ষণ করার চেষ্টা করুন। প্রয়োজন হলে শিকড় গুলো হালকা ধুয়ে নিন। এরপর টিস্যু পেপারের মধ্যে মুড়ে বাতাস যাতে চলাচল না করে এমন একটি স্থানে রাখুন ধনেপাতা গুলো এতে অনেকদিন ভালো থাকবে (Cooking Tips)।