Durga Puja 2026 Live Updates

‘কুণালবাবুর সারদার টাকা থেকে তো করিনি’! রাস্তায় রামধনু রং নিয়ে সপাট জবাব অগ্নিমিত্রার

Published on:

Published on:

Agnimitra Paul answer to Kunal Ghosh on rainbow colour bridge controversy
Follow

বাংলা হান্ট ডেস্কঃ পুজোর আগেই শহরের সৌন্দর্য বাড়াতে গড়িয়াহাট ফ্লাইওভার ও চিংড়িহাটা ফ্লাইওভার রামধনু রঙে সাজানো হয়েছে। সেই রং করার পরেই গাড়ির চাকা স্কিড করে একের পর এক দুর্ঘটনার খবর সামনে আসে। সেই নিয়ে রাজ্য সরকারকে নিশানা করেছেন মমতা তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। এবার তার পাল্টা দিলেন রাজ্য়ের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। সারদার প্রসঙ্গ টেনে বেলেঘাটার বিধায়ককে খোঁচা দিয়েছেন তিনি।

রাস্তা রং নিয়ে কুণালকে পাল্টা দিলেন অগ্নিমিত্রা | (Agnimitra Paul)

গড়িয়াহাট ফ্লাইওভার ও চিংড়িহাটা ফ্লাইওভারে রং করা নিয়ে বিতর্ক শুরু হতেই সেই রঙের মসৃণতা কমানো শুরু হয়। অনেক জায়গায় রং তোলার কাজও শুরু হয়ে যায়। সেই ভিডিও শেয়ার করে কুণাল সমাজমাধ্যমে লেখেন, “অবৈজ্ঞানিক বিপজ্জনক রং যদি তুলতেই হয়, ছেলেমানুষি করে লাগালেন কেন? দুর্ঘটনার দায় কে নেবে? কাদের টাকার শ্রাদ্ধ হল? চিংড়িহাটার দুর্ঘটনার পর গড়িয়াহাটের রং তোলার ছবি থেকে যাক।“

আরও পড়ুনঃ নির্ধারিত রেটের বেশি পার্কিং ফি নিলেই গ্রেফতার! অভিযোগ আসতেই চরম হুঁশিয়ারি BJP বিধায়কের

এবার এই নিয়ে তাঁকে পাল্টা দিলেন রাজ্যের পুরমন্ত্রী। তিনি বলেন, “কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি। এগুলি বলার অধিকার না কুণালবাবুর রয়েছে, না তৃণমূলের রয়েছে।“

অন্যদিকে চিংড়িহাটা ব্রিজে একের পর এক দুর্ঘটনা ঘটতেই রাস্তার মসৃণতা কমিয়ে প্রত্যেক ১০ মিটার অন্তর ফাইবার পিভার ব্লক বসানো হয়েছে। বাইক পিছলে যাওয়ার সমস্যা ঠেকানোর জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

Agnimitra Paul

রাস্তার রামধনু রং করার পর একাধিক দুর্ঘটনা ঘটতেই এই নিয়ে সরব হয়েছিলেন অনেকে। প্রথম রং করা ও পরে রং তোলা নিয়ে কটাক্ষও করেছেন কেউ কেউ। এবার এই নিয়ে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের করা কটাক্ষের পাল্টা দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।