বাংলা হান্ট ডেস্কঃ পুজোর সময় গাড়ি নিয়ে ঠাকুর দেখতে বেরিয়ে সমস্যায় পড়ছেন বহু মানুষ। অনেক জায়গাতেই নির্ধারিত রেটের বেশি পার্কিং ফি (Parking Fee) নেওয়া হচ্ছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে কড়া হুঁশিয়ারি দিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় (Chandra Sekhar Banerjee)। তাঁর কথায় স্পষ্ট, পার্কিং ফি-র নামে জুলুমবাজি আর সহ্য করা হবে না।
পার্কিং ফি নিয়ে হুঁশিয়ারি বিধায়ক চন্দ্রশেখরের | (Chandra Sekhar Banerjee)
পুজোর সময় শিল্পাঞ্চলে পার্কিংয়ের জন্য অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। কোথাও চারচাকা গাড়ি পার্ক করতে ৫০ টাকা, কোথাও ৭০ টাকা, কোথাও আবার তার থেকেও বেশি চাওয়া হচ্ছে বলে অভিযোগ। বিষয়টি কানে আসতেই কড়া হুঁশিয়ারি দিলেন বিধায়ক।
দুর্গাপুর পূর্বের বিধায়ক বলেন, “সাধারণ মানুষকে হয়রান করে পার্কিংয়ের নামে জুলমবাজি আর সহ্য করা হবে না। কেউ অতিরিক্ত টাকা নিলে সেই পার্কিংয়ের কুপন হাতে থানায় গিয়ে এফআইআর করুন। অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হবে।“
চন্দ্রশেখর স্পষ্ট জানিয়েছেন, পার্কিংয়ের বরাত পাওয়া গিয়েছে মানেই সাধারণ মানুষের থেকে ইচ্ছামতো টাকা নেওয়া যায় না। কেউ নির্ধারিত হারের বেশি টাকা নিলে তা নিয়ে অভিযোগ জানাতে হবে। তাঁদের কাছেও বেশি টাকা নেওয়ার অভিযোগ এসেছে বলে জানিয়েছেন বিধায়ক।
চন্দ্রশেখর বলেন, “আমাদের কাছে বেশি টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ এসেছে। আপনারা কুপন নিয়ে গিয়ে এফআইআর করুন। আমরা ব্যবস্থা নেব।“

এদিকে শিল্পাঞ্চলে পার্কিং ফি-র নামে ইচ্ছামতো টাকা চাওয়ার অভিযোগে সরব হয়েছেন একাধিক দর্শনার্থী। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে তাঁদের প্রশ্ন, ঠাকুর দেখতে এসে পার্কিংয়ের নামে কেন বেশি টাকা দিতে হবে? প্রশাসনের নজরদারি কোথায়?
নির্ধারিত রেটের বাইরে পার্কিং ফি নেওয়ার বিষয়ে দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের কাছেও অভিযোগ এসেছে। পার্কিংয়ের নামে জুলুমবাজি সহ্য করা হবে না এই বার্তা দিয়ে কড়া নিদান দিলেন তিনি।














