খরা কাটিয়ে অবশেষে লক্ষ্মীলাভ, জালে উঠল ১০০ মণ ইলিশ, কত টাকায় বিকোলো?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : অগাস্টের শেষে লক্ষ্মীলাভ মৎস্যজীবীদের। দীর্ঘদিনের খরা কাটিয়ে জালে উঠল প্রায় ১০০ মণ ইলিশ (Hilsa Fish)। জানা গিয়েছে, পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে বুধবার বিকেলে ধরা পড়েছে এই বিপুল পরিমাণ ইলিশ। আলিপুর-মহিপুর মৎস্য বন্দরে নিলামে ওঠে মাছগুলি।

জালে উঠল বিপুল পরিমাণে ইলিশ (Hilsa Fish)

মৎস্য বন্দরে মাছ ভর্তি ট্রলার এসে পৌঁছাতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন জেলে, আড়তদার এবং ব্যবসায়ীরা। মৎস্যজীবীরা জানান, দীর্ঘদিন পর এত বিপুল পরিমাণে মাছ ধরা পড়ায় ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে সকলের মধ্যে। সমুদ্রের উদ্দেশে যারা মাছ শিকারে যাচ্ছেন তারাও আশাবাদী হচ্ছেন।

Huge amount of hilsa fish caught in this area

কী বলছেন বিশেষজ্ঞরা: মৎস্য ব্যবসায়ীরা বলছেন, এই পরিমাণে ইলিশ ধরা পড়লে বাজারে চাহিদার সমপরিমাণ যোগান দেওয়া যাবে। মৎস্য বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সাগরে ইলিশের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বড় বড় ইলিশ উঠছে জালে। আগামীতে আরও বেশি মাছ পাওয়া যাবে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন : গানের লাইনই হয়ে উঠল বাস্তব, দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় গায়ক, দায় স্বীকার ‘গোগি গ্যাং’-এর

কত টাকায় বিক্রি হল: জালে ১০০ মণ ইলিশ (Hilsa Fish) ধরা পড়ায় উচ্ছ্বসিত ভোজনরসিকরাও। মৎস্য বন্দরে জেলে, আড়তদারদের মধ্যে উৎসাহ ছিল লক্ষ্য করার মতো। জানা গিয়েছে, নিলামে প্রায় ৩০ লক্ষ টাকায় বিক্রি হয়েছে মাছগুলি।

আরও পড়ুন : খাঁটি পূর্ববঙ্গের রান্না, শুকনো লঙ্কা-সর্ষের তেলে ঝাঁঝ মিশিয়ে রাঁধুন চিংড়ি শুঁটকি ভর্তা

দীর্ঘদিন ধরেই আবহাওয়ার প্রতিকূলতার জেরে তেমন ভাবে জালে উঠছে না ইলিশ। নিম্নচাপের জেরে সমুদ্র থেকে বাধ্য হয়ে ফিরতে হয় ট্রলারগুলিকে। তবে এর মাঝেই এবার এই বিপুল পরিমাণ ইলিশ ধরা পড়ায় খুশি মৎস্যজীবীরা।