Durga Puja 2026 Live Updates

চেনা কাতলার অচেনা স্বাদ, কয়লা পুড়িয়ে বাড়িতেই বানান স্মোকি ঘি কাতলা, রইল রেসিপি

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : মাছের ভিড়ে বাঙালি হেঁশেলে দুটি মাছ কিন্তু চিরন্তন। আর কোনও মাছ বাজার থেকে আসুক না আসুক, রুই কাতলা ঠিকই ঢোকে হেঁশেলে। তবে একঘেয়ে আলু দিয়ে ঝোল বা পেঁয়াজ রসুনের কালিয়া (Recipe) খেতে মন না চাইলে ভিন্নতা আনতে পারেন স্বাদে।

কাতলা মাছের এক অন্য রকম রেসিপি (Recipe)

শুধুমাত্র ঝোল ঝালের গণ্ডিতে আটকে না রেখে কাতলা দিয়ে ভিন্ন ধরণের রেসিপি ট্রাই করে দেখতে পারেন। রান্নায় নতুনত্ব আনতে চেখে দেখুন স্মোকি ঘি কাতলা। রইল রেসিপি-

Smoky ghee katla easy recipe

স্মোকি ঘি কাতলার উপকরণ:

কাতলার পেটি- ৫ পিস

ছোলার ডাল- ১ টেবিল চামচ

আদা রসুন বাটা- ১ টেবিল চামচ

কাঁচালঙ্কা- ৪-৫ টি

গোটা জিরে- ১ চা চামচ

মৌরি- ১ চা চামচ

মেথি- আধ চা চামচ

টক দই- আধ কাপ

হলুদ গুঁড়ো- ১ টেবিল চামচ

লঙ্কা গুঁড়ো- ১ চা চামচ

শুকনো লঙ্কা- ৩-৪ টি

ঘি- ৩ টেবিল চামচ

কয়লা- ১ টুকরো

আরও পড়ুন : খাঁটি পূর্ববঙ্গের রান্না, শুকনো লঙ্কা-সর্ষের তেলে ঝাঁঝ মিশিয়ে রাঁধুন চিংড়ি শুঁটকি ভর্তা

স্মোকি ঘি কাতলার প্রণালী: প্রথমেই ছোলার ডাল, মেথি, মৌরি, জিরে, শুকনো লঙ্কা শুকনো তাওয়ায় সেঁকে নিন। ঠাণ্ডা হলে মিক্সিতে গুঁড়িয়ে নিন। অন্যদিকে মাছে মাখিয়ে রাখুন নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, টক দই, আদা রসুন বাটা, কাঁচালঙ্কা, গুঁড়ো মশলা (Recipe) এবং সর্ষের তেল। এবার একটি ননস্টিক প্যানে ঘি গরম করে দিয়ে দিন মাছের টুকরোগুলি।

আরও পড়ুন : খরা কাটিয়ে অবশেষে লক্ষ্মীলাভ, জালে উঠল ১০০ মণ ইলিশ, কত টাকায় বিকোলো?

মশলার কাঁচা গন্ধটা চলে গেলেই সামান্য চিনি আর গরম জল দিয়ে ঢাকা দিয়ে দিন। পাঁচ মিনিট এভাবে রান্না হতে দিন। ব্যস অর্ধেকের বেশি কাজ শেষ। ঝোল শুকিয়ে এলে গ্যাস বন্ধ করে একটি গরম কয়লার টুকরো ননস্টিক প্যানের মাঝে একটি কাঁচের পাত্রের মধ্যে রাখুন। এবার কয়লার উপর থেকে চামচ দিয়ে ঢেলে দিন এক চামচ ঘি। পাত্র ঢাকা দিয়ে দিন। কিছুক্ষণ পর ঢাকা খুলে পরিবেশন করুন স্মোকি ঘি কাতলা।