নতুন শুরু নিয়ে আসছে ২০২৭, চার হাত এক হওয়ার আগেই মালদ্বীপে নয়া অধ্যায়ের উদযাপন সপ্তাশ্ব-অপালার

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : কর্মসূত্রে আলাপ। সেই আলাপ ক্রমে গভীর হয়ে পরিণত হয় প্রেমে। বর্তমানে টলি ইন্ডাস্ট্রির চর্চিত জুটিদের মধ্যে অন্যতম পরিচালক সপ্তাশ্ব বসু (Saptaswa-Apala) এবং অভিনেত্রী অপালা চৌধুরী। আগামী বছর গ্রীষ্মেই চারহাত এক হতে চলেছে দুজনের। তার আগে জীবনের আরও এক বড় অধ্যায়ে পা রাখতে চলেছেন দুজনে, একসঙ্গে।

বিয়ের আগেই নতুন শুরু সপ্তাশ্ব-অপালার (Saptaswa-Apala)

বর্তমানে পরিচালক অভিনেত্রী জুটি ছুটি কাটাচ্ছেন মালদ্বীপের ফুরাভেরি প্রাইভেট আইল্যান্ডে। না, নিছক ছুটি কাটাতে যাননি তাঁরা। বরং উদযাপন করতে গিয়েছেন তাঁদের জীবনের আসন্ন এই নতুন অধ্যায়কে। পেশাগত জীবনে নতুন এক মোড় আসতে চলেছে সপ্তাশ্ব-অপালার। টলিউডে বিপুল পরিমাণ জনপ্রিয়তা পাওয়ার পর এবার দুজনেই শুরু করতে চলেছেন বলিউড সফর।

Saptaswa-Apala to start new chapter in life

ছুটি কাটাতে ব্যস্ত জুটি: বলিউডে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রোজেক্টের অংশ হতে চলেছেন তাঁরা। কেরিয়ারে একটা বড় বদলের আগে নিজেদের মতো একান্তে কিছুটা সময় কাটাতে মালদ্বীপের এক মনোরম আইল্যান্ডকে বেছে নিয়েছেন সপ্তাশ্ব-অপালা। নীল জলরাশি, সাদা বালির মাঝে দিব্যি কাটছে তাঁদের সময়। আসন্ন বলিউড ব্রেকের জন্য যেমন নিজেদের প্রস্তুত করছেন তাঁরা, একইসঙ্গে রোমন্থন করছেন টলিউডের শুরুর দিনগুলির স্মৃতি।

আরও পড়ুন : খরা কাটিয়ে অবশেষে লক্ষ্মীলাভ, জালে উঠল ১০০ মণ ইলিশ, কত টাকায় বিকোলো?

সহজ ছিল না শুরুটা: বর্তমানে টিনসেল টাউনের জনপ্রিয় নাম হলেও শুরুটা কিন্তু তাঁদের অতটাও সহজ ছিল না। পরিবারের থেকে বিশেষ সহযোগিতা পাননি। নিজেদের প্রতিভা, আত্মবিশ্বাস, পরিশ্রমকে পাথেয় করেই এগিয়েছিলেন তাঁরা। আজ সাফল্যের শিকড়ে পৌঁছেছেন দুজনে (Saptaswa-Apala)। কিন্তু পা এখনও মাটিতেই রয়েছে তাঁদের। সাফল্যের এই মোড়ে দাঁড়িয়ে ফেলে আসা স্ট্রাগলের দিনগুলিকেই আবারও ফিরে দেখছেন সপ্তাশ্ব-অপালা।

আরও পড়ুন : চেনা কাতলার অচেনা স্বাদ, কয়লা পুড়িয়ে বাড়িতেই বানান স্মোকি ঘি কাতলা, রইল রেসিপি

কেরিয়ার থেকে ব্যক্তিগত জীবন, সমস্ত উত্থান পতনে পরস্পরের হাত শক্ত করে ধরে থেকেছেন দুজনে। পরস্পরের ভরসা, আত্মবিশ্বাসই তাঁদের সবথেকে বড় শক্তি। ২০২৭ দুজনের জীবনেই নতুন সূচনা নিয়ে আসছে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।