রেলযাত্রীদের সুখবর! পুজোর আগেই LHB রেক পাচ্ছে তিস্তা-তোর্সা এক্সপ্রেস

Published on:

Published on:

Indian Railways good news for passengers new rake on Teesta-Torsa
Follow

বাংলা হান্ট ডেস্ক: দুর্গাপূজোর আগে আইসিএফ রেক এর বদলে আধুনিক এল এইচবি ব্রেকিং নিউ আলিপুরদুয়ার থেকে শিয়ালদহ পর্যন্ত ছুটবে তিস্তা তোর্সা এক্সপ্রেস ট্রেনটি (Indian Railways)। সম্প্রতি এই খবর জানায় আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক পরিতোষ দাস। পাশাপাশি রেলের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন উত্তরবঙ্গের ব্যবসায়ী থেকে সাধারণ মানুষজন সকলে।

যাত্রীদের জন্য সুখবর! তিস্তা-তোর্সায় নতুন রেক(Indian Railways)

৯০ দশকে নিউ আলিপুরদুয়ার স্টেশন থেকে শিয়ালদহ পর্যন্ত চালু হয়েছিল এই তিস্তা তোর্সা ট্রেনটি (Indian Railways)। তখন থেকেই ট্রেনটি মান্ধাতার আমলের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি রেকে চলছিল। ট্রেনটি মান্ধাতার আমলের লজঝড়ে মার্কা রেকে চলার দরুন যাত্রীদের মধ্যে দীর্ঘদিন ধরে অসন্তোষ ছড়াচ্ছিল।

Indian Railways good news for passengers new rake on Teesta-Torsa

আরও পড়ুন: আয়ুষ্মান ভারত কার্ড পেতে কোথায় আবেদন করবেন? কী কী নথি লাগবে, জেনে নিন

সম্প্রতি, সেইদাবি নিয়ে আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক পুরীতোষ দাস দেখা করেন জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডের সঙ্গে। এবং দাবি প্রস্তাব দেন তিস্তা তোর্সা ট্রেনটিকে এলএইচবি রেকে চালানোর। সেই প্রস্তাব মেনে নিয়েছে ইস্টার্ন রেলওয়ে।

তবে এই বিষয়ে বিধায়ক পরিতোষ বাবু জানান, ইস্টার্ন রেলওয়ের জেনারেল ম্যানেজার আমার দাবিকে মান্যতা দিয়ে তিস্তা তোর্সা ট্রেনটিকে এলএইচবি রেকে চালানোর অনুমোদন দেওয়ায় খুবই ভালো লাগছে। দুর্গাপুজোর আগেই তিস্তা তোর্সা ট্রেনটি ঝাঁ চকচকে আধুনিক এলএইচবি রেকে ছুটবে (Indian Railways)।