আয়ুষ্মান ভারত কার্ড পেতে কোথায় আবেদন করবেন? কী কী নথি লাগবে, জেনে নিন

Published on:

Published on:

Ayushman Bharat card online and offline where to apply
Follow

বাংলা হান্ট ডেস্ক: রাজ্যের পালাবদলের পরেই কেন্দ্র সমস্ত প্রকল্পের সুবিধা বাংলার মানুষ পাবে বলে আশ্বাস দিয়েছেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি তার মধ্যে বেশ কিছু কথা রেখেছেন। আর এই কথা রাখার মধ্যে বেশ কিছু প্রকল্প চালু হয়ে গিয়েছে। জানা যাচ্ছে জুলাই মাস থেকে শুরু হয়েছে আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) প্রকল্প। কিন্তু কিভাবে আবেদন করবেন এর জন্য বা কতদিন পরে পাবেন এই কার্ড সেই বিষয়ে আজকের প্রতিবেদনে রইল সমস্ত তথ্য।

অনলাইনে আবেদন করবেন কিভাবে? (Ayushman Bharat)

আবেদন করতে হলে প্রথমে যেতে হবে ABHA (Ayushman Bharat Health Account)-এর অফিসিয়াল ওয়েবসাইটে https://abdm.gov.in/। সেখানে ‘Apply for ABHA Card Online’ অপশনে ক্লিক করতে হবে। এরপর আধার নম্বর দিয়ে ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। তারপর আবেদনকারীকে নিজের ব্যক্তিগত তথ্য দিতে হবে। ইউজারনেম ও পাসওয়ার্ড তৈরি করার পর জেনারেট হয়ে যাবে ABHA আইডি। সব প্রক্রিয়া সম্পূর্ণ হলে সহজেই ডাউনলোড করা যাবে ডিজিটাল হেলথ কার্ড।

Ayushman Bharat card online and offline where to apply

আরও পড়ুন: নেপালে ভয়াবহ বিপর্যয়! খোঁজ নেই দুর্গাপুরের একই পরিবারের ৩ সদস্যের

তবে শুধুমাত্র ওয়েবসাইট নয়, অন্য উপায়েও আবেদন করা সম্ভব। সেক্ষেত্রে PMJAY পোর্টালে যেতে হবে অথবা Ayushman App ডাউনলোড করতে হবে মোবাইলে। সেখানে মোবাইল নম্বর দিয়ে লগ ইন করার পর আধার বা রেশন কার্ড নম্বরের মাধ্যমে যোগ্যতা যাচাই করতে হবে।

যোগ্য হিসেবে বিবেচিত হলে ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। মোবাইলে আসা OTP সাবমিট করলেই আবেদন প্রক্রিয়া শেষ হবে। এরপর নির্দিষ্ট সময়ের মধ্যেই পাওয়া যাবে স্বাস্থ্য কার্ড।

অফলাইনে আবেদন করবেন কীভাবে?

আপনি অফলাইনেও আয়ুষ্মান কার্ডের জন্য আবেদন করতে পারেন। এর জন্য আপনাকে আপনার নিকটতম সিএসসি কেন্দ্রে যেতে হবে। যেখানে আপনার আধার কার্ডের মাধ্যমে আয়ুষ্মান কার্ড তৈরি করা হয় (Ayushman Bharat)।