সপ্তাহান্তে পিছু ছাড়বে না বৃষ্টি! রবিবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, কতদিন চলবে?

Published on:

Published on:

south bengal weather(199)
Follow

বাংলাহান্ট ডেস্ক: বর্ষার শেষলগ্নে বৃষ্টি চলছে বিক্ষিপ্তভাবে। কোথাও ভারী কোথাও হালকা। আবহাওয়া দপ্তর বলছে, উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার এদিনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। কতদিন থাকবে এই ঝড়-জলের পরিস্থিতি? দেখে নিন।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather

সকাল থেকে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজও ভিজবে দক্ষিণবঙ্গের বিস্তৃত এলাকা। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এদিন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা-র দু’এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি হুগলি-তেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়া বইতে পারে।

পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি এবং বাঁকুড়া সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড় ও হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি বইবে ঝোড়ো হাওয়া। দমকা হাওয়ার গতি উপকূলের জেলাগুলিতে বেশি থাকতে পারে।

কলকাতাতেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে একই রকম থাকবে পরিস্থিতি। আগামীকাল ঝড়-বৃষ্টির দাপট আরও বাড়তে পারে বলে পূর্বাভাস। রবিবার দক্ষিণবঙ্গে অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, কলকাতা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে।

south bengal weather(253)

আরও পড়ুন: ২৪ ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত বদল! নেপালে উদ্ধার কাজে সাহায্য নেওয়া হবে বিদেশি বিশেষজ্ঞদের

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর | North Bengal Weather Update

উত্তরবঙ্গে আজও বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির দোসর হতে পারে ঝোড়ো হাওয়া। সতর্কতাও জারি হয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, দার্জিলিং, কালিম্পং এসব জেলায় বৃষ্টির দাপট বেশি থাকতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ও ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।