বাংলা হান্ট ডেস্কঃ বর্ষার সময় প্রায় শেষের দিকে হলেও বৃষ্টি থেকে এখনই রেহাই মিলছে না রাজ্যে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে আজ রবিবারও রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বেশিরভাগ জেলাতেই বৃষ্টি হতে পারে। কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে। কোথায় কেমন থাকবে আবহাওয়া, জেনে নিন।
আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
রবিবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather) প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে কয়েকটি জেলায় বৃষ্টির দাপট বেশি থাকবে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া ও পুরুলিয়াতেও ভারী বৃষ্টি হতে পারে।
শুধু বৃষ্টি নয়, বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়াও হতে পারে বলে খবর। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় কোথাও কোথাও ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। বাকি জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার।
আজ কলকাতার আবহাওয়া | Kolkata Weather Update
কলকাতাতেও (Kolkata Weather Update) আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহরের আকাশ বেশিরভাগ সময় মেঘলা থাকতে পারে। দিনের বিভিন্ন সময়ে বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ হতে পারে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, কলকাতাতেও কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে।
আজ উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গেও (North Bengal Weather) আজ বৃষ্টি হবে। উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়িতে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। এর সঙ্গে বজ্রবিদ্যুৎ ও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী কয়েকদিনও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি হতে পারে।

আরও পড়ুনঃ
অর্থাৎ রবিবারও রাজ্যের আকাশ থেকে বৃষ্টি পুরোপুরি কাটছে না। দক্ষিণবঙ্গের (South Bengal Weather) কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে। তাই বাইরে বেরোনোর আগে আবহাওয়ার দিকে নজর রাখা ভালো।













