ভারতীয় দলে মতবিরোধ! একে অপরের কথা শুনছেন না অধিনায়ক শুভমান গিল ও কোচ গৌতম গম্ভীর

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দল (Indian Cricket Team) শ্রীলঙ্কার বিরুদ্ধে (Sri Lanka vs India) আয়োজিত টেস্ট সিরিজ জিতলেও দুটি ম্যাচ জিততে পারেনি। ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) দৌড়ে দলের ওপর চাপ বেড়েছে। জানা যাচ্ছে ভারতের অধিনায়ক শুভমান গিল (Shubman Gill) ও ভারতের কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) মধ্যে হওয়া মতবিরোধই ভারতের দ্বিতীয় টেস্ট ম্যাচে জয় হাতছাড়া হওয়ার মূল কারণ।

প্রথম টেস্টে ১৬৫ রানের বিরাট ব্যবধানে জয় পায় ভারতীয় দল। কিন্তু কলম্বোতে আয়োজিত দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার সোনাল দিনুসার অসাধারণ লড়াইয়ের কারণে ড্র হয় ম্যাচ। বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে দাপট ছিল ভারতেরই। কিন্তু তৃতীয় ইনিংসে ফলো অন করা শ্রীলঙ্কাকে আর অল আউট করতে পারেনি ভারত। ফলস্বরুপ তাদের আর রান তাড়া করে ম্যাচ জেতার উপায় ছিল না।

জানা যাচ্ছে যে এই টেস্টে গম্ভীর ও শুভমান গিলের মধ্যে মতের অমিল দেখা গিয়েছিল দ্বিতীয় দিনে। অধিনায়ক গিল অনেক আগেই ডিক্লেয়ার করে বোলিংয়ে নামতে আগ্রহী ছিলেন। বৃষ্টির কারণে এমনিতেই ম্যাচের অনেক ওভার নষ্ট হয়। কিন্তু সেই সিদ্ধান্তর সঙ্গে একমত হতে পারেননি গম্ভীর।

আরও পড়ুন: ৫ দিনে তিনটি সুখবর পেলেন রিশভ পন্থ! নিন্দুকদের যোগ্য জবাব দিলেন ভারতীয় উইকেটরক্ষক

ভারতের কোচ চেয়েছিলেন সেই সময় ৯০-এর ঘরে ব্যাটিং করতে থাকা ধ্রুব জুরেল নিজের শতরান পূৰ্ণ করুক। সেই লক্ষ্যে ভারতীয় দলের ব্যাটিং দীর্ঘায়িত হয়। ৫০৩ রান স্কোরবোর্ডে তুলে ভারত ইনিংস ডিক্লেয়ার করে। কিন্তু অনেকে এখন মনে করছেন যে গিলের ইচ্ছামতো আগে ডিক্লেয়ার করলে ভারত এই ম্যাচও জিতেই মাঠ ছাড়তে পারতো।

আরও পড়ুন: হেরে গিয়েও বিরাট কোহলির বড় ক্ষতি করে দিলো পাকিস্তান! ভেঙে গেল ৫ বছরের পুরোনো রেকর্ড

ভারতীয় দলের সামনে রয়েছে নিউজিল্যান্ড সফর। সেই সফরে দুই ম্যাচের একটি টেস্ট সিরিজ খেলবে ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে টিকে থাকতে ওই সিরিজে জয় পেতেই হবে ভারতকে। কিন্তু তার আগে ভারতীয় দলের অন্দরমহলের এই মতবিরোধ দূর না হলে কাজটা হয়ে যাবে আরও কঠিন।